৫৬৭ সূচক বেড়ে ফের ৬৬ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  ২৪ ঘন্টার মধ্যেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। মঙ্গলবার ৫৬৭ সূচক বেড়ে ফের ৬৬ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স। নিফটিও একদিনে ১৭৭ পয়েন্টের বেশি বেড়ে ১৯ হাজার ৬৮৯ সূচক পেরোল। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি তথ্য-প্রযুক্তি, অটো শিল্প-সহ সব ক্ষেত্রের শেয়ারমূল্যই বেড়েছে।

গতকাল সোমবার ৪৮৩ সূচক হারিয়ে ৬৫,৫১২.৩৯ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। একদিনেই বাজার থেকে গায়েব হয়ে গিয়েছিল ৪ লক্ষ কোটি টাকা। ইজরায়েল-হামাস লড়াইয়ের প্রভাব এসে পড়েছিল দালাল স্ট্রিটে। ফলে এদিন সকালে বাজার খোলার পরে পরিস্থিতি কী দাঁড়ায় তার দিকে নজর ছিল বিনিয়োগকারীদের। আগের দিনের চেয়ে সামান্য বাড়তি সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। আন্তর্জাতিক বাজারগুলিতে তেজিভাব লক্ষ্য করা যাওয়ায় তার প্রভাবে ব্যাঙ্ক-সহ বিভিন্ন ক্ষেত্রের শেয়ারের মূল্য বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চড়চড় করে উপরের দিকে উঠতে থাকে সেনসেক্স। বেলা বারোটার পরেই ৬৬ হাজারের গণ্ডি টপকে যায়। শেষ পর্যন্ত ৫৬৬.৯৭ সূচক বেড়ে ৬৬,০৭৯.৩৬ সূচক নিয়ে বন্ধ হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,১৮০.১৭ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৬৬২.২৭ পয়েন্ট।

এদিন বাজারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে ব্যাঙ্ক, অটো ও তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলি। ভারতী এয়ারটেল, কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, জিন্দল স্টিলের শেয়ারমূল্য অনেকটাই বেড়েছে। সামান্য কমেছে টিসিএস ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারদর।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে