নিঠারি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজনকে বেকসুর খালাস দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া নিঠারি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত মণীন্দ্র সিংহ পান্ধের ও সুরেন্দ্র কোলিকে বেকসুর খালাসের রায় বহাল রাখল শীর্ষ আদালত। ২০২৩ সালের অক্টোবর মাসে তথ্য ও উপযুক্ত প্রমাণের অভাবে ‘নরখাদক’ মণীন্দ্র ও তার সঙ্গী সুরেন্দ্রকে বেকসুর খালাস দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ সরকার সিবিআই ও নির্যাতিতদের পরিবার। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সতীশ চন্দ্র মিশ্র ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছে। এই রায়ে কার্যত হতাশ প্রিয়জনকে হারানো পরিবারের সদস্যরা।। রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন করা হবে কিনা, সে সম্পর্কে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি সিবিআইয়ের তদন্তকারীরা।

নিঠারি হত্যাকাণ্ড কী?  

২০০৫-০৬ সাল নাগাদ নয়ডা লাগোয়া নিঠারিতে একের পর যুবতী, কিশোর-কিশোরী নিখোঁজ হতে শুরু করে। ওই নিখোঁজের ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তদন্তে নেমে নয়ডা পুলিশের বিশেষ দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নিঠারির ব্যবসায়ী মণীন্দ্র পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হয় ১৯টি কঙ্কাল এবং কিছু দেহাবশেষ উদ্ধার করে। তদন্তে উঠে আসে, শিশু, কিশোর-কিশোরীদের উপর যৌন অত্যাচার চালিয়ে খুন করতেন পান্ধের। খুনের পর ফের মৃতদের ধর্ষণ করতেন। তার পর নিথর দেহ কুচিকুচি করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন পান্ধের এবং তাঁর বাড়ির পরিচারক সুরেন্দ্র। উদ্ধার হওয়া কঙ্কারগুলির মধ্যে একটি ছিল বাঙালি তরুণী পিঙ্কি সরকারের কঙ্কাল। অভিযোগ ছিল, যৌন নির্যাতনের পরে খুন করা হয় তাঁকে। গোটা দেশ ওই নারকীয় ঘটনার কথা জানতে পেরে বাকরুদ্ধ হয়ে যায় গোটা দেশ। দুই নরাধম মণীন্দ্র সিংহ পান্ধের ও সুরেন্দ্র কোলিকে চরম শাস্তি দেওয়ার দাবি জানান সাধারণ মানুষ।

শুনানি শেষে পান্ধের এবং কোলিকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন সিবিআই আদালতের বিশেষ বিচারক পবন তিওয়ারি। নিঠারিকাণ্ডের ১৯টি মামলার মধ্যে যথেষ্ট প্রমাণের অভাবে তিনটি মামলা খারিজ হয়ে গিয়েছিল। বাকি ১৬টি মামলার মধ্যে সাতটিতে ফাঁসির সাজা দেওয়া হয় কোলিকে। মণীন্দ্র অবশ্য মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। পরে পিঙ্কি খুনের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন পান্ধের। ২০২৩ সালের ১৬ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট সিবিআই আদালতের রায় খারিজ করে সাক্ষ্য-প্রমাণের অভাবে পান্ধের ও কোলিকে বেকসুর খালাস দেয়।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর