‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

Share:

নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ে বড়সড় নির্দেশ দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, ‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে অতিরিক্ত গতির জন্য কোনও জরিমানা করা যাবে না।’ একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘নির্ধারিত গতির চেয়ে ২০% পর্যন্ত বেশি গতিতে গাড়ি চালালেও চালকদের জরিমানা করা উচিত নয়। বরং তার চেয়ে বেশি গতির ক্ষেত্রেই কেবল শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা কার্যকর করা হবে।’

দেশের জাতীয় সড়ক ও মহাসড়কের ভবিষ্যৎ নিয়ে শীর্ষ বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘অনেকেই উচ্চ গতিতে গাড়ি চালানোর জন্য নোটিশ পাচ্ছেন। আমি নির্দেশ দিয়েছি যে, ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত গতির জন্য কোনও নোটিশ পাঠানো হবে না। এমনকি ১২০ কিলোমিটারের বেশি গতি হলেও, যদি তা নির্ধারিত সীমার ২০ শতাংশের মধ্যে থাকে, তবে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে এর চেয়ে বেশি গতি হলে তখন চালান (জরিমানা) দেওয়া হবে।’ এই ২০ শতাংশ ছাড়ের অর্থ হল, ১২০ কিলোমিটার গতিসীমার রাস্তায় প্রায় ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি পর্যন্ত কোনও জরিমানা করা হবে না।

কেন ১২০ কিমি গতি কিংবা বেঁধে দেওয়া নির্ধারিত গতির চেয়ে ২০ শতাংশ জোরে গাড়ি চালালে জরিমানা করা হবে না, তার কারণ জানাতে গিয়ে গড়কড়ি বলেন, ‘এই নির্দেশিকার উদ্দেশ্য হল, দিল্লি-মুম্বই  এক্সপ্রেসওয়ের মতো মহাসড়কগুলোতে চালকদের কাছে পাঠানো অপ্রয়োজনীয় নোটিশের সংখ্যা কমানো। এসব রাস্তায় বর্তমানে গতিসীমা ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে রয়েছে।’ দেশজুড়ে ইথোনেল বা ই২০ জ্বালানি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সেই সমালোচনার কড়া জবাবও দিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। ইথোনেল জ্বালানির বিরুদ্ধে হওয়া প্রতিবাদকে তিনি ‘অর্থ দিয়ে করানো প্রচার’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘২০২২ সাল থেকে ৪ কোটি গাড়ি এবং ২০ কোটি দু’চাকার যানবাহন E20 জ্বালানিতে চলছে।’ এআই-ভিত্তিক ‘অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’ (ATMS) চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য শিল্পপতিদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির