উত্তরপ্রদেশের ফুলপুর থেকে লোকসভা ভোটে লড়ছেন নীতীশ!

ফুলপুরের পাশাপাশি অম্বেডকরনগর ও মির্জাপুর আসন থেকেও ভোটে লড়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন নীতীশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামী লোকসভা ভোটে (Lok Sabha Poll) বিজেপির (BJP) জয়রথ রুখতে ছত্রভঙ্গ বিরোধী শিবিরকে এক ছাতার তলায় আনতে কোমর কষে ঝাঁপিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতীশ কুমার (Nitish Kumar)। কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে লাগাতার বৈঠক করে চলেছেন। শুধু তাই নয়, বিজেপিকে রুখতে পদ্ম শিবিরের ঘাঁটি উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে লোকসভা ভোটেও লড়তে পারেন। প্রয়াগরাজের ফুলপুর (Phulpur) আসন থেকে নীতীশকে (Nitish Kumar) দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। যদিও নীতীশের দল জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতি রাজীবরঞ্জন (Rajiv Ranjan) ওরফে লল্লন সিং এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

সম্প্রতি বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টেনে লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) আরজেডি (Rjd) ও কংগ্রেসের (Congress) সঙ্গে হাত মিলিয়ে মহাজোট সরকার তৈরি করেছেন নীতীশ (Nitish Kumar)। পুরনো জোট সঙ্গীকে সবক শেখাতে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডকে পাখির চোখ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। তিন রাজ্যেই পুরনো জনতা দলের বহু কর্মী সমর্থক রয়েছেন। জনতা দল টুকরো-টুকরো হওয়ার পরে তাদের অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছেন। তাদের বিজেপি থেকে বের করে আনাই মূল লক্ষ্য নীতীশের। তাছাড়া তিনি যে সত্যিই পদ্ম শিবিরের সঙ্গে নতুন কোনও সম্পর্কে যাবেন না তা প্রমাণ করতে লোকসভা ভোটে লড়তে চাইছেন। আর সেই মনোভাব জানার পরেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বর্ষীয়ান নেতাকে ফুলপুর আসন থেকে লড়ার প্রস্তাব দিয়েছেন।

জেডিইউ সূত্রে জানা গিয়েছে, ফুলপুরের পাশাপাশি অম্বেডকরনগর ও মির্জাপুর আসন থেকেও ভোটে লড়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন নীতীশ। শনিবার এ বিষয়ে জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতি রাজীবরঞ্জন সাংবাদিকদের বলেছেন, ‘লোকসভা ভোটে লড়বেন কিনা, তা নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন নীতীশজি। সাধারণ মানুষ যা চাইবেন তাই হবে। এখনই এ বিষয়ে কিছু বলার সময় হয়নি।’

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5