‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ করার উদ্যোগ নিয়েছে বিএসএফ। ওই পুশ ব্যাক ঘিরে গত কয়েকদিন ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চলছে। গ্রামবাসীদের নিয়ে বিএসএফের পুশ ব্যাক রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী।  দুই দেশের মধ্যে টানাপোড়েনের মধ্যেই ‘পুশ ব্যাক’কে ঘিরে ভারত বিদ্বেষ ছড়ানোর কাজে নেমে পড়ল পাকিস্তানপন্থী সংগঠন বাংলাদেশ আজাদ পার্টি। গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে আচমকাই রাজধানীতে ভারতীয় দূতাবাসে হামলা চালানোর চেষ্টা চালায় সংগঠনের সদস্যরা। যদিও পুলিশের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে কর্মসূচিতে ইতি টানেন বিক্ষোভকারীরা।

ঢাকা মহানগর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘পুশ ব্যাক’ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়ে মশাল মিছিল বের করে বাংলাদেশ আজাদ পার্টি। ওই সংগঠনটি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট। সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ সেনা থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান। যিনি পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশ শাখার প্রধান। মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। কয়েকশো সদস্য হাতে মশাল নিয়ে মিছিলে অংশ নেন। রাতে আচমকা মিছিলে হতচকিত হয়ে যান সাধারণ মানুষ। মিছিলকারীরা ভারত ও হিন্দু বিরোধী শ্লোগানও দেন। ভারতীয় দূতাবাসের দিকে এগোনোর সময়ে গুলশান-১ গোলচত্বরে মিছিলের গতি রোধ করে পুলিশ। বাধা পেয়ে বেশ কিছুক্ষণ সেখানেই অবস্থান করেন।

পরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভারতকে টুকরো-টুকরো করার হুঙ্কার ছাড়েন হাসিনুর রহমান, জামায়াতে ইসলামী নেতা অলি আহমেদ, শাহরিয়ার কবির ও জাগপা প্রধান রাশেদ প্রধান। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ মানা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা। ঢাকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ‘পাকিস্তানপন্থীরা ফের হামলা চালাতে পারে এমন আশঙ্কা থাকায় শনিবার থেকে  ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?