‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একের পর এক ভাঙনে দলের অস্তিত্বই প্রশ্নের মুখে। লোকসভায় দলের ৯ সাংসদের মধ্যে ছয়জনই বিদ্রোহ ঘোষণা করেছেন। সেই বিদ্রোহের মধ্যেই দলের সভাপতি পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেন শিবসেনা (উদ্ধব) গোষ্ঠীর সুপ্রিমো উদ্ধব ঠাকরে। আজ শুক্রবার (১৯ জুন) দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শিব সৈনিকদের এক সমাবেশে তিনি বলেছেন, ‘যদি আমার উপরে আপনাদের ভরসা না থাকে, তাহলে দলের সভাপতি পদ ছেড়ে চলে যেতে আমি প্রস্তুত। আপনারা নতুন কাউকে সভাপতি হিসেবে বেছে নিন।’ পাশাপাশি দল ছেড়ে যারা অন্য দলে নাম লিখিয়েছেন তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবেও আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে কংগ্রেসের সঙ্গে উদ্ধব সেনার সংযুক্তিকরণের জল্পনাও পুরোপুরি নস্যা‍ৎ করে দিয়েছেন।

দলের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উদ্ধব বলেন, ‘আমি সেই গোত্রের নেতা নই যে চ্যালেঞ্জের মুখে পালিয়ে যাব। তবে আমার ওপর যদি আপনাদের আস্থা না থাকে, আমি সরে দাঁড়াতে প্রস্তুত।’ এদিনের সমাবেশে হাজির ছিলেন বিদ্রোহী ছয় সাংসদ। বাগীদের নিয়ে বলতে গিয়ে বাল ঠাকরের পুত্র বলেন, ‘২০২৪ সালে যেসব ভোটার লোকসভায় ভোট দিয়ে যাদের সংসদে পাঠিয়েছিলেন, তাঁদের কেউ-কেউ দল ছেড়ে অন্য দলে ভিড়েছেন। ওই বিশ্বাসঘাতকদের জন্য আমি ভোটারদের কাছে ক্ষমা চাইছি। আমি জানি, আমার অনুরোধে সাড়া দিয়ে এবং বালাসাহেবের প্রতি শ্রদ্ধা জানাতেই আপনারা লোকসভা ভোটে আমাদের প্রার্থীদের ভোট দিয়েছিলেন। নরেন্দ্র মোদির নাম ব্যবহার না করেই আমরা এই নয়টি আসনে জয়ী হয়েছিলাম।’

দলে লাগাতার ভাঙনেও যে নিচুতলার কর্মীরা হতাশ নন, তা উল্লেখ করে উদ্ধব বলেন, ‘আমি জানি শিব সৈনিকরা  হতাশ নন, বরং আপনারা অত্যন্ত উজ্জীবিত। আপনারাই দলের শক্তি, দলের প্রাণ ভোমরা।’প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে আক্রমণ করে উদ্ধব বলেন, ‘দেশের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। ‘এক দেশ এক ভোট নয়, দেশ ‘এক দল, কোনও নির্বাচন নয়’—এমন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।’

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে