হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি-কোটি ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনলেন কার্লো আনচেলেত্তির শিষ্যরা। শনিবার (২০ জুন) সকালে ম্যাথাউস কুনহার জোড়া গোলে দুর্বল হাইতিকে ৩-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন জয়ের ফলে গ্রুপে শীর্ষে উঠে এল সেলেসাওরা। আর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল হাইতি।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে কোনও ক্রমে ড্র করেছিল ব্রাজিল। ফলে বিশ্বজুড়েই সমর্থকদেরর প্রবল সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন কসার্লো আনচেলেত্তির শিষ্যরা। তাই শুরু থেকেই দুর্বল হাইতির বিরুদ্ধে গোলের জন্য ঝাঁপিয়েছিল সেলেসাওরা। ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনিয়া। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তার পর থেকে হাইতির রক্ষণ ভাঙার জন্য একের পর এক আক্রমণ শানান। শেষ পর্যন্ত ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতি গোলরক্ষক জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে আলতো শটে বল জালে জড়িয়ে ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফোটান কুনহা। এগিয়ে যাওয়ার পরে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠেন আনচেলেত্তির শিষ্যরা। ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তার বাঁ দিকে চলে যাওয়া কুনহাকে ডিফেন্স চেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল করেন কুনহা। প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে জালে বল জড়ান  ভিনিসিয়ুস জুনিয়র।

প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে বেশ ছন্নছড়া ছিল ব্রাজিল।  অন্যদিকে, হাইতির খেলোয়াড়রা গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় । বেশ কয়েকটি আক্রমণ শানিয়ে ব্রাজিলের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে। ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে। শেষ পর্যন্ত আর ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

 

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস