এই মুহূর্তে

বেনজির ঘটনা, হাজির হয়েও লোকসভায় ভাষণ দিতে পারলেন না মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেনজির ঘটনার সাক্ষী থাকল লোকসভা। রাষ্ট্রপতির ভাষণের উপরে বিতর্কে অংশই নিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার সময়ে ভাষণ বিতর্কে বিরোধীদের অভিযোগের জবাব দেওয়ার কথা ছিল তাঁর। তৈরি হয়েই লোকসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু কংগ্রেস তথা বিরোধী সাংসদদের হট্টগোলের ফলে আগামিকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা এগারোটা পর্যন্ত সভার কাজ মুলতুবি ঘোষণা করা হয়। ফলে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার সুযোগই হয়নি। অতীতে কখনও এমন ঘটনা ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ সাংসদরা।

রাষ্ট্রপতির ভাষণ বিতর্কে অংশ নিতে গিয়ে গত সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি প্রাক্তন সেনাপ্রধান মুকুন্দ নারাভানের অপ্রকাশিত বই ‘ফোর স্টার ডেসটিনি’-র একাংশ উদ্ধৃত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে বাধা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও নিয়মের দোহাই পেড়ে রাহুলকে সতর্ক করে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ চলে। গতকাল মঙ্গলবারও রাহুলকে এ বিষয়ে বলতে বাধা দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে অধ্যক্ষের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছিড়ে ওড়াতে থাকেন কংগ্রেস-সহ বিভিন্ন দলের সাংসদরা। তখন অধ্যক্ষের চেয়ারে থাকা বিজেপি সাংসদ দিলীপ শইকিয়া আট সাংসদকে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করেন।

এদিন সকাল থেকেই বিরোধী দলের বিশেষ করে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে বার বার লোকসভার অধিবেশন মুলতুবি রাখতে হয়। বিকেল পাঁচটার সময়ে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদসূচক ভাষণ দিতে পারেন তা নিশ্চিত করতে আসরে ঝাঁপান শীর্ষ মন্ত্রীরা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, সংসদীয় মন্ত্রী কিরেণ রিজেজু, আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল দীর্ঘক্ষণ ধরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন। বাকি বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলে সভা চালানোর ব্যবস্থা করার অনুরোধ জানান। কিন্তু বিজেপি শীর্ষ নেতাদের সেই উদ্যোগ ফলপ্রসূ হয়নি। ভাষণ দেওয়ার জন্য লোকসভায় এসেও নিরাশ হয়ে ফিরতে হয় মোদিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন তৃণমূল নেতা খেমচাঁদ সিংহ

‘‌ফাটাফাটি খেলা’‌ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী, বেসামাল বিরোধীরা আটকে রইল সমালোচনায়

বেধড়ক মারে শ্রবণশক্তি হারিয়েছে ছাত্রী, পাষণ্ড শিক্ষককে তিন বছরের জেলের সাজা আদালতের

অনিল অম্বানীর সংস্থার বিরুদ্ধে ইডির তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের

মণিপুরে বিজেপির সরকার গড়ার পথ খুলতে প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন

এসআইআর নিয়ে সোমে শুনানিতে শীর্ষ আদালতে হাজির থাকতে পারেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ