হিমালয়ের কোলে নৈনিতাল নাকি ভীমতাল, কোথায় কাটাবেন সেরা রাত?

Share:

নিজস্ব প্রতিনিধি: নৈনিতাল মানেই পাহাড়, লেক আর রোম্যান্টিক ভিড়! এই ছবিটা সবার চোখের সামনে আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভ্রমণপিপাসুদের মধ্যে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নৈনিতালই কি সেরা, নাকি তার পাশেই লুকিয়ে থাকা শান্ত সবুজ ভীমতাল আরও ভালো গন্তব্য? সোশ্যাল মিডিয়ায় চলছে তুলনা, তর্ক আর ভ্রমনের অভিজ্ঞতার গল্প। তাহলে পাহাড়ে ছুটি কাটাতে গেলে কোন লেক শহরটা আপনার জন্য আদর্শ নৈনিতাল না ভীমতাল? চলুন দেখা নেওয়া যাক –

নৈনিতালের নাম শোনেননি, এমন পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। পাহাড়ের কোলে নীল জলরাশিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই জনপ্রিয় শৈলশহর। নৈনিলেকের ধারে সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। লেকের চারপাশে সাজানো ফুটপাথ, দোকানপাট, ক্যাফে আর মোমোর স্টল, সব মিলিয়ে নৈনিতাল যেন এক চিরচেনা ব্যস্ততার ছবি। সন্ধ্যে নামলেই পাহাড়ের গায়ে আলো-ঝলমলে হোটেল আর রেস্তোরাঁ শহরের কোলাহল আরও বাড়িয়ে তোলে। ভিড়, কেনাকাটা আর মল রোডে হাঁটাহাঁটি, এই সবই নৈনিতালের মূল আকর্ষণ।

আরও পড়ুন: অফবিট পাহাড়ের নেশা? হিমালয়ের নির্জন কোলে পাখিদের সঙ্গ পেতে আজই ঘুরে আসুন এই জায়গায়

তবে গত কিছুদিন ধরে নৈনিতালের কাছেই থাকা আরেক লেক শহর ভীমতাল পর্যটকদের নজর কেড়েছে। নৈনিতাল থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে অবস্থিত ভীমতাল পৌঁছতে গাড়িতে সময় লাগে ঘন্টাখানেক। পথেই পড়ে সাততাল ও নাউকুচিয়াতাল, ফলে এক সফরেই একাধিক লেক ঘুরে নেওয়া যায়।

নৈনিতালের তুলনায় ভীমতাল অনেকটাই আলাদা। এটি নৈনিতাল জেলার সবচেয়ে বড় হ্রদ। চারিদিকে ঘন জঙ্গল, পাহাড় আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য্য। দোকানপাট কম, ভিড়ও কম। কথিত আছে, মহাভারতের ভীম এই হ্রদ তৈরি করেছিলেন। নৈনিতালের মত এখানেও বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে পরিবেশ অনেক বেশি শান্ত ও নিরিবিলি। হোটেলের ভাড়া কিছুটা বেশি হলেও, যদি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটাতে চান, তাহলে ভীমতাল নিঃসন্দেহে আদর্শ গন্তব্য।

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া