Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় তৃণমূলের সঙ্গে জোটে না আপের

সমস্ত জল্পনাতে জল ঢালল আপ নেতৃত্ব। গোয়াতে তৃণমূলের সঙ্গে আপের জোট নিয়ে সকাল থেকেই জল্পনা চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত জল্পনাতে জল ঢালল আপ নেতৃত্ব। গোয়াতে তৃণমূলের সঙ্গে আপের জোট নিয়ে সকাল থেকেই জল্পনা চলছে। তিনদিনের গোয়া সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেইসময় জল্পনা ছড়ায় আপের সঙ্গে জোটে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় কংগ্রেস, বিজেপি ও আপের লড়াইকে চতুর্মুখি হিসেবে প্রতিদ্বন্দিতায় রয়েছে তৃণমূল। তখনই গোয়ায় বিজেপি সরকারকে হটানোর জন্য আপের তরফেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যদিও গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও জোট তৃণমূলের সঙ্গে করবে না, রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে আপ নেতৃত্ব।

আপের গোয়ার পর্যবেক্ষক অতসী জানিয়েছেন, ‘তৃণমূলের সঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই। তাই তাদের সঙ্গে আলোচনার প্রশ্ন নেই। আমরা দুর্নীতি মুক্ত বিকল্প সরকার দিতে চাই গোয়াতে। বিজেপির দুর্নীতির সরকার ফেলে দিতে চাই।’ বাংলা সংবাদমাধ্যমে সকাল থেকেই জল্পনা শুরু হয় গোয়ায় তৃণমূল ও আপের জোট নিয়ে। যার উত্তরে অতসী টুইটে জানান, ‘তৃণমূলের সঙ্গে জোটের কোনও কথাই হয়নি। আমরা একাই লড়ব।’ ২০১৭ সালেও গোয়াতে একক ভাবে ভোটে লড়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু পশ্চিম ভারতের সমুদ্র সৈকতে খাতা খুলতে পারেনি আপ। ২০২২ আপের হাতিয়ার দুর্নীতি গ্রস্ত বিজেপি সরকার। আর তাকেই হাতিয়ার করে নতুন মুখদের প্রার্থী করে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চাইছে আপ নেতৃত্ব।

গোয়াতে যথেষ্ট শক্তিবৃদ্ধি করেছে তৃণমূল। কিছুদিন আগেই মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে তৃণমূল কংগ্রেস।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি