ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি। সুুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানাল দিল্লি পুলিশ। আজ, মঙ্গলবার শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েছেন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা। দিল্লি পুলিশ আরও জানিয়েছেন, পড়ুয়াদের আন্দোলনে সম্মতি থাকলেও সংসদ ভবন অভিযানে কোনও অনুমতি ছিল না। পড়ুয়া ও ককরোচ পার্টির সংসদ ভবন অভিযান অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে অমিত শাহের পুলিশ। 

নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিল ককরোচ জনতা পার্টি। পড়ুয়াদের সঙ্গে নিয়ে টানা এক মাসের কাছাকাছি আন্দোলন করে ককরোচরা। তাঁদের পাশে দাঁড়িয়ে কুড়ি দিনের বেশি অনশন করেন পরিবেশবীদ সোনম ওয়াংচুক। সেই আন্দোলনকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। যদিও দিল্লি পুলিশ সেই অভিযানের অনুমতি দেয়নি। তারপরেও যন্তর মন্তর থেকে সংসদের দিকে মিছিল করে এগিয়েছিল ককরোচরা। সেই মিছিল রুখতে একাধিক ব্য়ারিকেড করলেও আন্দোলনরত পড়ুয়াদের থামানো যায়নি। শেষে আরশোলাদের থামাতে কখনও জল কামান ও একপ্রকার বাধ্য হয়েই লাঠিচার্জ করেছিল দিল্লি পুলিশ। পড়ুয়াদের একাংশের অভিযোগ ছিল দিল্লি পুলিশে আন্দোলন থামাতে প্যালেট গানের ব্যবহার করেছিল। যদিও তা বারবার অস্বীকার করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলাতেই প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ দিল্লি পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছিল।

আরও পডুন: ‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

তার ভিত্তিতেই ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা হলফনামা জমা দিয়ে জানিয়েছেন, আধিকারিকরা বলপ্রয়োগ করেছে। কিন্তু কোনও উপায় ছিল না। আন্দোলনকারীদের একাংশ নিরাপত্তা বলয়ের একাধিক স্তর ভেঙে ফেলেছিল। সেদিন পড়ুয়াদের বিক্ষোভ আর শান্তিপূর্ণ থাকেনি। আন্দোলনকারীরা সংসদের দিকেই এগিয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয়েছিল। ৩০ হাজারের ভিড় সামলাতে পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাই হিমশিম খেতে হয়। আন্দোলনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জখম হন পুলিশের একাধিক আধিকারিক। ২৪০ জনেরও বেশি পুলিশকর্মী ও আধিকারিক এবং প্রায় ২০০ জন সাধারণ নাগরিক বা আন্দোলনকারী আহত হয়েছেন। সংসদ অভিযান পুরোপুরিভাবে অবৈধ ছিল বলে দিল্লি পুলিশের তরফে শীর্ষ আদালতে জানানো হয়েছে।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার