‘আর কোনও পথ খোলা নেই’, অনলাইন জুয়ায় সর্বস্ব খুঁইয়ে আত্মঘাতী দম্পতি

এ প্রসঙ্গে, কোটা গ্রামীণ পুলিশ সুপারিনটেনডেন্ট সুজিত শঙ্কর বলেছেন যে, অনলাইন গেমিংয়ে ঋণের কারণেই দম্পতির আত্মহত্যা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন গেমিং যে কতটা মারাত্মক হতে পারে, তার আরও একটি উদাহরণ পাওয়া গেল। অনলাইন গেমিংয়ের নামে অনলাইন জুয়ায় সর্বস্ব খুঁইয়ে জীবন শেষ করে ফেললেন এক দম্পতি। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজস্থানের কোটায়। জায়গাটি বর্তমানে আইআইটি শিক্ষার্থীদের মৃত্যুর জন্যে কুখ্যাত হয়ে উঠছে। জানা গিয়েছে, কোটার বাসিন্দা দীপক রাঠোর, যিনি মোবাইলে প্রচুর অনলাইন গেম খেলতেন। যাতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ঋণের বোঝায় ডুবে গিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে সমস্ত কথা বড় বোনকে জানিয়ে গিয়েছেন দীপক রাঠোর।

বলেছেন যে, অনলাইনে গেম খেলে তারা মার্কেটে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ঋণের বোঝায় ডুবে গিয়েছেন, এক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই। যদিও দীপক রাঠোরের বোন তাঁদের কোনও কঠোর পদক্ষেপ না নিতে বলেছিলেন। এবং ঋণ পরিশোধের জন্য অর্থের ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, দম্পতি শোনেন নি। গতকাল রাতে ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দম্পতি। এদিন সকালে দীপক রাঠোরের বাবা সত্যনারায়ণ রাঠোর দরজায় কড়া নাড়লে তাঁদের সাড়া না পেয়ে ধাক্কাধাক্কি শুরু করেন, কয়েক মিনিট পরে, দম্পতির পাঁচ বছরের মেয়ে ভেতর থেকে ঘরের দরজা খুলে দেয়। এবং দেখতে ছেলে ও বউমার মৃতদেহ ঝুলছে। অর্থাৎ গতকাল রাতে মেয়ে ঘুমিয়ে পড়লে দম্পতি আত্মহত্যা করেন। এ প্রসঙ্গে, কোটা গ্রামীণ পুলিশ সুপারিনটেনডেন্ট সুজিত শঙ্কর বলেছেন যে, অনলাইন গেমিংয়ে ঋণের কারণেই দম্পতির আত্মহত্যা করেছে। তবে ঘটনার সকল দিক তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, ছয় বছর আগে এই দম্পতির বিয়ে হয়েছিল।

প্রসঙ্গত, অনলাইন গেমিংয়ের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে, তরুণ প্রজন্ম অনলাইন গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এটি অনেকটা জুয়া খেলার মতো। গত মাসে, সুপ্রিম কোর্ট “অবৈধ” বেটিং অ্যাপের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আবেদন পরীক্ষা করতে সম্মত হয়েছিল। আবেদনে অনলাইন গেমিং এবং ফ্যান্টাসি স্পোর্টসের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং একটি বিস্তৃত আইন প্রণয়নেরও দাবি করা হয়েছিল। শীর্ষ আদালত কেন্দ্রকে নোটিশ জারি করে তার প্রতিক্রিয়া চেয়েছিল, তবে বর্তমান পর্যায়ে রাজ্য সরকারগুলিকে নোটিশ জারি করা থেকে বিরত ছিল। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর