দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: জলন্ধরের কাছে বিয়াস পিন্ড গ্রামে সোমবার (১৪ জুলাই) গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে স্বীকৃতি পাওয়া কিংবদন্তি ক্রীড়াবিদ ফৌজা সিংহ। তাঁর মৃত্যুর ঘটনায় অমৃতপাল সিংহ ধিঁলো নামে অনাবাসী এক ভারতীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কানাডা নিবাসী বছর তিরিশের অমৃতের বিরুদ্ধে ফৌজা সিংহকে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছিল।

গত সোমবার (১৪ জুলাই) বিকেলে জলন্ধর-পাঠানকোট মহাসড়কে গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর চোট পান ১১৪ বছর বয়সী দৌড়বিদ ফৌজা সিংহ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে সন্ধে সাড়ে সাতটা নাগাদ না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি দৌড়বিদ। শতায়ূ ক্রীড়াবিদ ফৌজা সিংহের মর্মান্তিক মৃত্যুর খবরে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়েই তদন্তে নামে জলন্ধর পুলিশ। গাড়ির নম্বর প্লেট ও একাধিক সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ঘাতক গাড়িটিকে। ওই গাড়িটি কপুরথালার বাসিন্দা বারিন্দ্র সিংহের নামে নথিভুক্ত ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জেরায় তিনি জানান, ফরচুনার গাড়িটি তিনি করতারপুরের বাসিন্দা অমৃতপাল সিংহের কাছে বিক্রি করে দিয়েছেন। এর পরেই অমৃতপালকে গ্রেফতার করা হয়।

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়, তা বার বার প্রমাণ করেছেন ফৌজা সিংহ। ছেলে কুলদীপ এবং স্ত্রীর অকালমৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। কার্যত নিঃসঙ্গ হয়ে যাওয়া জীবন থেকে মুক্তির জন্য বেছে নিয়েছিলেন দৌড়কে। যে বয়সে অধিকাংশ প্রবীন নাগরিকই অশক্ত হয়ে পড়েন, সেই বয়সেই তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার সিদ্ধান্ত নেন ফৌজা সিংহ। ৮৯ বছর বয়সে তিনি দৌড়কেই নিঃসঙ্গ জীবনের অবলম্বন হিসাবে বেছে নিয়েছিলেন। ১৯১১ সালে পঞ্জাবের জলন্ধরের বিয়াস গ্রামে জন্মগ্রহণকারী ফৌজা সিংহ ২০০০ সালে লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার মাধ্যমেই দৌড়বিদের জীবন শুরু করেছিলেন।

লন্ডন, টরন্টো এবং নিউ ইয়র্কে নয়টি ২৬ মাইল (৪২ কিলোমিটার) ম্যারাথনে অংশ নিয়েছিলেন নবতিপর ফৌজা। তাঁর সেরা সময় ছিল টরন্টোতে। যেখানে তিনি পাঁচ ঘন্টা ৪০ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিলেন ম্যারাথন সম্পূর্ণ করতে। ২০০৪ সালের অ্যাথেন্স গেমস এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকের জন্য মশাল বহনকারী দলে ছিলেন। বেশ কয়েক বছর আগে ডেভিড বেকহ্যাম এবং মোহাম্মদ আলীর মতো কিংবদন্তি ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের সঙ্গে একটি প্রথম সারির ক্রীড়া পণ্য প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনেও দেখা গিয়েছল শতায়ু দৌড়বিদকে।

গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে স্বীকৃতি পাওয়া কিংবদন্তি ক্রীড়াবিদ ফৌজা সিংহের। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে জলন্ধর-পাঠানকোট মহাসড়কে গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর চোট পান ১১৪ বছর বয়সী দৌরবিদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে সন্ধে সাড়ে সাতটা নাগাদ না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি দৌড়বিদ। শতায়ূ ক্রীড়াবিদ ফৌজা সিংহের মর্মান্তিক মৃত্যুর খবরে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। আপাতত তাঁর মরদেহ সংরক্ষিত রাখা হচ্ছে। বিদেশ থেকে সন্তান ও আত্মীয়রা ফেরার পরেই শেষকৃত্য সম্পন্ন হবে।

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়, তা বার বার প্রমাণ করেছেন ফৌজা সিংহ। ছেলে কুলদীপ এবং স্ত্রীর অকালমৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। কার্যত নিঃসঙ্গ হয়ে যাওয়া জীবন থেকে মুক্তির জন্য বেছে নিয়েছিলেন দৌড়কে। যে বয়সে অধিকাংশ প্রবীন নাগরিকই অশক্ত হয়ে পড়েন, সেই বয়সেই তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার সিদ্ধান্ত নেন ফৌজা সিংহ। ৮৯ বছর বয়সে তিনি দৌড়কেই নিঃসঙ্গ জীবনের অবলম্বন হিসাবে বেছে নিয়েছিলেন। ১৯১১ সালে পঞ্জাবের জলন্ধরের বিয়াস গ্রামে জন্মগ্রহণকারী ফৌজা সিংহ ২০০০ সালে লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার মাধ্যমেই দৌড়বিদের জীবন শুরু করেছিলেন।

লন্ডন, টরন্টো এবং নিউ ইয়র্কে নয়টি ২৬ মাইল (৪২ কিলোমিটার) ম্যারাথনে অংশ নিয়েছিলেন নবতিপর ফৌজা। তাঁর সেরা সময় ছিল টরন্টোতে। যেখানে তিনি পাঁচ ঘন্টা ৪০ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিলেন ম্যারাথন সম্পূর্ণ করতে। ২০০৪ সালের অ্যাথেন্স গেমস এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকের জন্য মশাল বহনকারী দলে ছিলেন। বেশ কয়েক বছর আগে ডেভিড বেকহ্যাম এবং মোহাম্মদ আলীর মতো কিংবদন্তি ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের সঙ্গে একটি প্রথম সারির ক্রীড়া পণ্য প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনেও দেখা গিয়েছল শতায়ু দৌড়বিদকে।

 

 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক