১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা এমডিআর চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ গতকাল শুক্রবার (৯ অক্টোবর) UPI স্টিয়ারিং কমিটির বৈঠকে বসার কথা থাকলেও তা হয়নি। কবে ওই বৈঠক হবে তা অনিশ্চিত। ফলে ১৫ অক্টোবর থেকে ইউপিআই লেনদেনে বাড়তি মাশুল নেওয়া হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

গত ১৫ সেপ্টেম্বর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ে লেনদেন ২,০০০ টাকার বেশি হলে বেশ কিছু ক্ষেত্রে ৫ টাকা ফি দিতে হবে। বাকি কিছু ক্ষেত্রে তা দাঁড়াবে ০.৪০ শতাংশে। তবে ইউপিআই লেনদেনে ক্রেতাদের সরাসরি কোনও ফি দিতে হবে না। পুরোটাই গুণতে হবে ব্যবসায়ীদের। নতুন নিয়ম অনুযায়ী, কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ পর্যন্ত আয় করা ছোট ব্যবসায়ীদের কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর দিতে হবে না। রেলওয়ে এবং জ্বালানির মতো নির্দিষ্ট কিছু বিভাগে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ৫ টাকার মাশুল প্রযোজ্য হবে। অন্যান্য উচ্চ-মূল্যের পিয়ার টু মার্চেন্ট (গ্রাহক যখন ব্যবসা বা ব্যবসায়ীকে অর্থ প্রেরণ করেন) লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত মাশুল প্রযোজ্য হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। এই কমিশনটি ব্যাঙ্ক এবং অ্যাপ প্রদানকারী-সহ পেমেন্ট ইকোসিস্টেমের অংশীদারদের মধ্যে ভাগ করে নেওয়া হবে।

বাণিজ্যিক বিষয়ক সংবাদমাধ্যম ‘মানিকন্ট্রোল’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে,  প্রস্তাবিত ফি-র বিষয়ে আলোচনার জন্য যে বৈঠকটি হওয়ার কথা ছিল, তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।ইউপিআইয়ের পরিচালনাকারী সংস্থা ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (NPCI) বৈঠকের কোনও নতুন তারিখ ঘোষণা করেনি কিংবা ১৫ অক্টোবর থেকে এই ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়াটি আদৌ এগিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি।’ উল্লেখ্য, ইউপিআইয়ে ২০০০ টাকার বেশি লেনদেনে মাশুল আদায় নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন উত্তরপ্রদেশ-গুজরাত-মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যের ব্যবসায়ীরা। অনেকেই প্রতিষ্ঠান বা দোকানে ‘নো ইউপিআই’ বোর্ড ঝুলিয়েছেন। ফলে খানিকটা হলেও অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার