তীব্র তাপপ্রবাহের জেরে গরমের ছুটি ঘোষণা ওড়িশা সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। এই আবহে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গরমের ছুটি এগিয়ে নিয়েছে বিভিন্ন রাজ্যের শিক্ষা দফতর। এবার তাপপ্রবাহের জেরে গরমের ছুটি ঘোষণা করল মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন ওড়িশা সরকার।

রবিবার শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে   ওড়িশার সমস্ত স্কুলে গরমের ছুটি শুরু হবে। তবে কত দিন চলবে তা এখন জানা যায়নি। এদিন  ওড়িশা সরকার জানিয়েছে, আগামী ২২ থেকে ২৪ এপ্রিল সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সমস্ত চলবে  স্কুল। এখান থেকেই স্পষ্ট যে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।  

ভারতীয় মৌসুম ভবন জানিয়েছেন , আগামী ৪-৫ দিন পূর্ব ভারতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ থেকে ৪ ডিগ্রি বেশি। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। অন্যদিকে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ২১ এবং ২২ এপ্রিল ওড়িশার বিচ্ছিন্ন এলাকায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশার সর্বোচ্চ তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। শুক্রবার ওড়িশার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে ছিল  সর্বোচ্চ। রবিবার ওড়িয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম