আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিলছে মুক্তি! নলহাটির আটক ৫ পরিযায়ীকে ছেড়ে দিচ্ছে ওড়িশা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা: বাংলাদেশী সন্দেহে নলহাটির ৫ পরিযায়ীকে আটক করেছিল ওড়িশা প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই এবার তাঁদের ছেড়ে দিচ্ছে ওড়িশা পুলিশ। আধার, প্যান, ভোটারকার্ড থাকা সত্ত্বেও নলহাটির ৫ শ্রমিককে আটক করা হয়েছিল। বাংলায় কথা বলার জন্য তাঁদের আটক করা হয়। আটক শ্রমিকরা সকলেই বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, নলহাটি থেকে ৫ জন কাজ করতে গিয়েছিলেন ওড়িশায়। প্রথমে ওই ৫জনকে ভদ্রকের আগরপাড়া থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেখানে কথাবার্তা বলার পরে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাংলাদেশী। যেহেতু তাঁরা বাংলায় কথা বলেছিল। ভারতের ভোটার কার্ড, আধারকার্ড, প্যানকার্ড থাকা সত্ত্বেও রেহাই মেলেনি তাঁদের। বাংলাদেশী সন্দেহে আটক করা হয়। এই বিষয়টি জানতে পারার পরেই চিন্তায় ভেঙে পড়েছিল পরিবার। এর আগেও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছে পরিযায়ীদের। এবার ওড়িশাতেও একই ঘটনা।

আবদুল আলিম শেখ, আতাউর রহমান, সেলিম শেখ, মণিরুল ইসলাম, নুর আলম সকলেই নলহাটির বাসিন্দা। ২৫ বছর ধরে ওড়িশায় কর্মরত তাঁরা। রবিবার তাঁদের আটক করা হয়। সমস্ত নথি দেখানোর পরেও ছাড় মেলেনি। ডিটেনশন ক্যাম্পে রাখা হয় তাঁদের। ভারতীয় হয়েও ডিটেনশন ক্যাম্পে থাকায় আতঙ্কিত ৫ শ্রমিকের পরিবার। এই ৫জন শ্রমিকের বাড়িতেই এসেছে এনুমরেশন ফর্ম। কারও নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। কারও মা বাবার নাম রয়েছে। তারপরেও তাঁদের আটক করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই নলহাটির ৫ জনকে ছেড়ে দিচ্ছে ওড়িশা পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ