নৌসেনার হুইলচেয়ার তুলতে আপত্তি, ওলা-কে নোটিশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে অ্যাপ-ভিত্তিক ক্যাব অপারেটরের মধ্যে বেশ পরিচিত ওলা । এবার সেই সংস্থাকেই নোটিশ পাঠালো কেন্দ্র। জানা গিয়েছে , প্যারা শ্যুটার এবং ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার শান্তনুর সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওলার এক চালক। তাই আইএএফ অফিসারের সাথে “খারাপ আচরণের” জন্য ওলা ক্যাবসকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। ৩০ দিনের মধ্যে ওলার কাছ থেকে জবাব চেয়েছে সিসিপিডি। 

শুক্রবার প্রতিবন্ধী ব্যক্তিদের কমিশনার (সিসিপিডি) দায়ের করা অভিযোগ অনুসারে, উইং কমান্ডার শান্তনু অল্প দূরত্বের জন্য একটি ওলা ক্যাব বুক করেছিলেন। তার স্ত্রী ড্রাইভারকে অনুরোধ করেছিলেন যে প্রবীণের ভাঁজ করা হুইলচেয়ারটি পিছনের সিটে যাতে রাখা হয়। তবে গাড়ির চালক সেটি রাখতে অস্বীকার করে। শুধু তাই নয় অবমাননাকর ভাষা ব্যবহার করে ক্যাব ছেড়ে যাওয়ার জন্য জোর দেয়।

এই ঘটনার পর অপমানিত বোধ করে বিমান বাহিনীর প্রবীণ এই কর্মকর্তা সিসিপিডিতে অভিযোগ দায়ের করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ২০১৭ সালের জানুয়ারিতে আইএএফ অফিসার উইং কমান্ডার শান্তনু এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল। দুই মাস কোমায় থাকার পর উইং কমান্ডার শান্তনু এমএইচ কিরকিতে তার যাত্রা  শুরু করেন। পরের বছর তিনি কেবল তার অক্ষমতা কাটিয়ে উঠতেই  ওয়াটার স্পোর্টসেও প্রবেশ করেছিলেন। প্যারালিম্পিকস সুইমিং অ্যাসোসিয়েশন অফ মহারাষ্ট্র আয়োজিত রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় তিনি দুটি স্বর্ণপদক জিতে ছিলেন।

২০১৯ সালের অক্টোবরে, ভারতীয় রোয়িং ফেডারেশন তাকে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান রোয়িং ট্রেনিং ক্যাম্প এবং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য বেছে নিয়েছিল। ২০২১ সালের এপ্রিলে টোকিওতে ওয়ার্ল্ড রোয়িং এশিয়া এবং ওশেনিয়া কন্টিনেন্টাল অলিম্পিক এবং প্যারালিম্পিক কোয়ালিফিকেশন রেগাট্টায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য শান্তনু  মনোনীত হয়েছিলেন।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার