প্যাকেটে একটি বিস্কুট কম, লক্ষ টাকা গুনাগার গুনতে হচ্ছে সংস্থাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি বিস্কুটের মূল্য গিয়ে দাঁড়াল লক্ষ টাকা। প্যাকেটে একটি বিস্কুট কম। তাতেই খেসারত গুনতে হল এক লক্ষ টাকা। হ্যাঁ এমনটাই ঘটেছে বটে। সম্প্রতি আইটিসি সংস্থাকে এই জরিমানা গুনতে হয়েছে।

চেন্নাই এর বাসিন্দা পি দিল্লিবাবু। ২০২১ সালের ডিসেম্বর মাসে হিমাচলের মানালির একটি দোকান থেকে সারমেয়দের খাওয়ানোর জন্য ওই সংস্থার অন্যতম ব্র্যান্ড ‘সানফিস্ট মেরি লাইট’-এর বিস্কুট কেনেন তিনি। প্যাকেটের গায়ে ১৬টি বিস্কুট লেখা থাকলেও তাতে ছিল ১৫টি। তিনি আইটিসি সংস্থার কাছে অভিযোগ জানিয়েও উত্তরে সন্তুষ্ট হননি।

ক্রেতা উপভোক্তা আদালতে যান দিল্লিবাবু। আদালতকে তিনি জানান, প্রতিটি বিস্কুটের দাম পড়ছে ৭৫ পয়সা। আইটিসি সংস্থা দিনে ৫০ লক্ষ প্যাকেট বিস্কুট তৈরি করে। হিসেব অনুযায়ী এভাবে দৈনিক ২৯ লক্ষ টাকা উপার্জন করে নিচ্ছে বলে অভিযোগ।

আইটিসি পাল্টা যুক্তি দেয়, বিস্কুটের সংখ্যা হিসাবে নয়, ওজন হিসাবে বিক্রি হয়। বিস্কুটটির প্যাকেটের ওপরে ওজন লেখা ৭৬ গ্রাম। আদালত দেখে ১৫টি বিস্কুটের ওজন ৭৪ গ্রাম।  ২০১১ সালের ‘লিগাল মেট্রোলজি রুলস’ অনুযায়ী প্যাকেটজাত পণ্যে সর্বোচ্চ সাড়ে ৪ গ্রাম পর্যন্ত ওজনে অসঙ্গতি ধর্তব্যযোগ্য নয় বলে সওয়াল করে আইটিসি। শেষ অবধি যুক্তি ধোপে টেকেনি। এক লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদালত। দীর্ঘ লড়াই এর পর সেই টাকা এবার পাবেন দিল্লিবাবু।  

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার