উন্নাওয়ের ধর্ষিতার মাকে বিদ্রুপ যোগী সরকারের মন্ত্রীর

ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা। কিন্তু তাঁদের বিক্ষোভ ক্ষণস্থায়ী ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৭ সালে উন্নাওয়ের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিল্লিজুড়ে। কুলদীপের জামিন নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতভর বিক্ষোভ দেখিয়েছেন নির্যাতিতা, তাঁর বাড়ির লোকজন এবং সমাজকর্মীরা। ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা। কিন্তু তাঁদের বিক্ষোভ ক্ষণস্থায়ী ছিল। কারণ তাঁদের টেনে-হিঁচড়ে ধর্নাস্থল থেকে সরিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। আর পুলিশের এই কর্মকাণ্ডেই রীতিমতো ছিঃ ছিৎকার পড়ে গিয়েছে চারিদিকে। এমন পরিস্থিতিতে ঘটনার প্রতিবাদ করবেন কী, উল্টে বিষয়টি নিয়ে ঠাট্টাতামাশা করলেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওপি রাজভর। আদালত কুলদীপকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে, যেখানে বলা হয়েছে মুক্তির পর প্রাক্তন বিজেপি নেতা নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে না। তাদের কোনরকম হুমকি দিতে পারবেন না।

নির্যাতিতা ও তাঁর বাড়ির লোকজনকে কেন পুলিশ ধর্নাস্থল থেকে সরিয়ে দিল, সেই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওপি রাজভরকে জিজ্ঞাসা করা হলে, তিনি নির্যাতিতার মাকে তোপ দেগে বলেন, “যখন আদালত সেঙ্গারকে নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করেছে, তখন কেউ কোথায় অনিরাপদ? নির্যাতিতার পরিবার এখন দিল্লিতে কী করছে? ওনার বাড়ি উন্নাওতে না? দিল্লিতে বিক্ষোভের কী প্রয়োজন?” এরপরেই তিনি বিষয়টি উড়িয়ে হেসে ফেলেন। উল্লেখ্য, ধর্ষণ মামলায় অভিযুক্ত কুলদীপকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। জানিয়ে দিয়েছে, জামিনের সময়কালে দিল্লিতে থাকতে হবে কুলদীপকে। প্রতি সোমবার তাকে পুলিশের কাছে হাজির হতে হবে। তাঁর পাসপোর্ট ট্রায়াল কোর্টে জমা দিতে হবে। এই শর্ত লঙ্ঘন হলে তাঁর জামিন বাতিল করা হবে।

তবে, সেঙ্গারের তাৎক্ষণিক মুক্তি অসম্ভব। কারণ তাঁকে নির্যাতিতার বাবাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেই মামলায় তিনি দশ বছরের কারাদণ্ড ভোগ করছেন। অতএব, তিনি আপাতত কারাগারেই থাকবেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ থেকে ২০ জুনের মধ্যে উন্নাওয়ের ধর্ষণ মামলার নাবালিকা ভুক্তভোগীকে অপহরণ করে ধর্ষণ করেছিলেন কুলদীপ। এরপর তাকে ৬০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছিলেন। পরে মাখি থানা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু সেঙ্গারের নির্দেশে তাঁকে চুপ থাকার জন্য চাপ দিয়েছিল পুলিশ। পরবর্তীতে পকসো আইনের ধারায় একটি এফআইআর দায়ের করা হয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করা হয়।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক