সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে যন্তরমন্তরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদদের সাসপেনশনের প্রতিবাদে যন্তরমন্তরে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের নেতারা। সেইসঙ্গে সারা দেশ জুড়ে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের নেতারা।

এদিন যন্তরমন্তরের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে কংগ্রেস নেতা জানান, আমরা দেশের ১৪০ কোটি মানুষের জন্য লড়াই করছি। লড়াই করছি সংবিধান ও সংসদের গরিমা ফিরিয়ে আনার জন্য। এদিনের বিক্ষোভ সমাবেশে অংশ নেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার ও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ বিরোধী দলের নেতারা।এদিন বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানান, দেশে সংসদ হল খুবই গুরুত্বপূর্ণ স্থান। সেই সংসদে যদি বিরোধীরা কথা বলতে না পারে, তাহলে কোথায় বলবে। এদিন বিক্ষোভ সমাবেশে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদানি ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করলেন। সেইসঙ্গে রাহুল গান্ধী জানান, যত ইন্ডিয়া জোটকে ধমকাবেন, ততই এই ভালোবাসা বিকোবে।

বৃহস্পতিবার পুরনো সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। বিক্ষোভে সামিল হয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, বিরোধীদের সংসদের ভিতর বলতে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের মন্দির সংসদ ভবনে যদি বিরোধীদের বলতে দেওয়া না হয়, তাহলে কোথায় বিরোধীরা কথা বলবেন। আসলে মোদী সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।

 

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা