জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচনকে ‘প্রহসনে’ পরিণত করার অভিযোগ তুলে এবার দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনার তোড়জোড় শুরু করল বিরোধীরা। সবচেয়ে লক্ষ্যণীয় হল, জ্ঞানেশই হলেন দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার যার বিরুদ্ধে আগেই একবার ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল বিরোধীরা। ৬ এপ্রিল রাজ্যসভার চেয়ারম্যান ও লোকসভার স্পিকার সেই নোটিশগুলো খারিজ করে দিয়েছিলেন।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা। সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধিতা।

আজ বৃহস্পতিবারই রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশের ইস্তফার দাবি করেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে। তাঁর কথায়, ‘মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকার যোগ্যতা নেই জ্ঞানেশের। উনি দেশদ্রোহী। দেশের গণতন্ত্রকে খতম করার উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন। ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) দেশজুড়ে আন্দোলন শুরু করবে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আমরা পিছু হটব না।’ দীপকে ইঙ্গিত দিয়েছেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যেভাবে গত জুন-জুলাইয়ে যন্তরমন্তরে আন্দোলন করা হয়েছিল, সেই ভাবেই জ্ঞানেশের ইস্তফার দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।’

চলতি বছরের মার্চ মাসেও বিরোধী দলগুলো লোকসভা ও রাজ্যসভায় কুমারকে অপসারণের দাবি জানিয়ে নোটিশ জমা দিয়েছিল। ৬ এপ্রিল রাজ্যসভার চেয়ারম্যান ও লোকসভার স্পিকার সেই নোটিশগুলো খারিজ করে দিয়েছিলেন। এর পর গত ২৪ এপ্রিল রাজ্যসভার ৭৩ জন বিরোধী দলীয় সাংসদ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘প্রমাণিত অসদাচরণ’-এর অভিযোগে তাঁকে পদ থেকে সরানোর দাবি জানিয়ে নোটিশ জমা দিয়েছিলেন। কংগ্রেসের সূত্র ও বিরোধী নেতাদের মতে, সেই নোটিশটি এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে। নতুন করে যে নোটিশ আনা হচ্ছে তাতে সম্প্রতি ওঠা অভিযোগ যুক্ত করা হচ্ছে।

 

 

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২