দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দলের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা-কেও। শুধু এই তিনজনকেই নয়, শনিবার (১০ অক্টোবর) প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এবার অভিজি‍ৎ দীপকদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চরম সময়সীমা বেঁধে দিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে ধৃতদের না ছাড়া হলে ফের অনশনে বসব।’

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত জুলাই মাসে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময়ে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। লাগাতার অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক জায়গায় পৌঁছে ছিল। শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লি পুলিশ অনশনস্থল থেকে তুলে প্রথমে এক সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওয়াংচুককে। সেখানেও অনশন চালিয়ে যান। শেষ পর্যন্ত দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের মধ্যস্থতায় অনশন ভাঙেন তিনি।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই বিক্ষোভ ঘিরে রাজধানীকে অবরুদ্ধ নগরীতে পরিণত করেছিল দিল্লি পুলিশ। প্রস্তাবিত সভাস্থলে পৌঁছানোর আগেই গণহারে ধরপাকড় শুরু হয়। আন্দোলন দমাতে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। সমাজমাধ্যমে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘মনে হচ্ছে দেশে জরুরি অবস্থা চলছে। যদি ২৪ ঘন্টার মধ্যে অভিজি‍ৎ দীপকেদের মুক্তি দেওয়া না হয়, তাহলে অনশনে বসব।’

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই