স্থানীয় ইনপুটেই পহেলগাঁওতে বড় জঙ্গি হামলা ? কী জানা যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও : স্থানীয়দের ইনপুট ছাড়া এত বড় জঙ্গি হামলা ঘটানো সম্ভব নয়। হামলার পর থেকে এমন তথ্যই বারংবার প্রকাশ্যে শোনা গিয়েছে। এই হামলার পর থেকে তদন্তকারী সংস্থাগুলো এই সকল সাহায্যকারকীদের খুঁজে বের করার জন্য জেলায় জেলায় তল্লাশি চালিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ত্রাল ও অনন্তনাগ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ওই সকল এলাকা থেকে জঙ্গিদের খাবার, বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি সমস্ত তথ্য ওই এলাকাতেই জঙ্গিরা পেয়ে যেত।

সূত্রের খবর, কীভাবে স্থানীয়দের ভুল বুঝিয়ে মাসের পর মাস ধরে কাজ করিয়ে নেওয়া হয়েছে। খাবারের জোগান থেকে শুরু করে যাতায়াতে সুবিধা করে দেওয়া এমনকি কোথায় কোথায় সেনা মোতায়েন করা রয়েছে, সব খবর স্থানীয়দের মারফৎ নিত হামলাকারীরা। ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স ছাড়া এই ধরনের হামলা করাল সম্ভব নয়। কারণ যেকোনও জায়গা সম্পর্কে সঠিক জ্ঞান বা তথ্য না থাকলে এত বড় হামলার পরিকল্পনা সম্ভবই নয়।

কারা এই ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স? কীভাবে তৈরি হয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স? জানা গিয়েছে, এই ধরনের হামলাকারীরা এমন কাউকে বেছে নেয়, যে মানসিকভাবে অত্যন্ত শক্ত। কোনও কিছুতেই সে পিছপা হবে না। এরা সকলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে দেয়। কোন সময় কোথায় সেনা থাকবে, কতজন থাকবে, সবটাই নকশা আকারে পৌঁছে যায় তাদের কাছে। হামলার সময় কোনও বাধা যাতে না আসে তারজন্যে এই ওভার গ্রাউন্ড ওয়ার্কার্সদেরই সাহায্য নেয় জঙ্গিরা।

জঙ্গিদের কাছে পর্যটকদের চলাচল, সেনা মোতায়েনের পথ এবং রুট সম্পর্কে সমস্ত তথ্য সরবরাহ করা হয়ে থাকে। ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স ছাড়া কোনও হামলাই সফল হবে না।

জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য, হামলা চালানোর পর জঙ্গলে লুকিয়ে থাকার জন্য  সাহায্য করে থাকে এই ওভার গ্রাউন্ড ওয়ার্কার্সরাই। জঙ্গলে মাটির নিচে যে কয়দিন  তারা থাকে, সেই কয়েকদিন তাদের কাছে প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেয় এই  ওভার গ্রাউন্ড ওয়ার্কার্সরাই।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র