দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে মদতপুষ্ট এক আন্তর্জাতিক জঙ্গি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ওই সাত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা কুখ্যাত সন্ত্রাসী শাহজাদ ভাট্টি এবং তার সহযোগী আজমল গুজ্জরের সঙ্গে সরাসরি জড়িত ছিল।  রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় নাশকতা করার পরিকল্পনাতেও লিপ্ত ছিল। মঙ্গলবার (১৬ জুন) দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইস্টার্ন রেঞ্জ’  বিশেষ অভিযান চালিয়ে ওই সাত জঙ্গিকে পাকড়াও করেছে। ধৃতদের কাছ থেকে পাঁচটি অত্যাধুনিক আধা-স্বয়ংক্রিয় পিস্তল, ৪১টি তাজা কার্তুজ, সাতটি মোবাইল ফোন (যাতে শাহজাদ ভাট্টি ও আজমল গুজ্জরের সাথে চ্যাট ও ভয়েস নোটের তথ্য ছিল), একটি স্করপিও গাড়ি উদ্ধার হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃত সাত জঙ্গির মধ্যে  আনাস ওরফে আনাস ত্যাগী (২৬)গাজিয়াবাদের লোনির বাসিন্দা। ২০১৫ সালের নভেম্বর থেকে পাকিস্তানে অবস্থানরত আজমল গুজ্জর ও শাহজাদ ভাট্টির সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল।মোহিত ওরফে যোগী-ও (২৬) গাজিয়াবাদের লোনির বাসিন্দা। সে আজমল গুজ্জরের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন। দীপক ওরফে দীপক আগ্রোলা, গাজিয়াবাদের টেকনো সিটির বাসিন্দা। তার বিরুদ্ধে ২৩টি পুরনো মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, ডাকাতি, হত্যার চেষ্টার মামলা রয়েছে। আরিফ ওরফে প্রধানও , লোনির বাসিন্দা। তার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট (অস্ত্র আইন) এবং এনডিপিএস অ্যাক্টে মামলা রয়েছে। পঞ্চমজন করণবীর সিং পঞ্জাবের ফতেহগড় সাহিবের বাসিন্দা। তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের মামলা নথিভুক্ত রয়েছে। ষষ্ঠ জঙ্গি জাতান টেকনো সিটির বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যার চেষ্টার সাথে সম্পর্কিত মামলা রয়েছে। সপ্তমজন সাবির গাজিয়াবাদের লোনির বাসিন্দা।’

জেরায় জানা গিয়েছে, ‘পাকিস্তানে থাকা শাহজাদ ভাট্টি ও আজমল গুজ্জর ভারতীয় যুবকদের চিহ্নিত করতে এবং তাদের সাথে যোগাযোগ স্থাপনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করত। দ্রুত বড়লোক হওয়ার প্রলোভন দেখিয়ে যুবকদের দলে ভেড়ানোর চেষ্টা করত। এরপর নিয়োগপ্রাপ্তদের অস্ত্র সরবরাহ, রেকি বা নজরদারির কাজ, মাদক চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে ফেলা হতো। ধৃতরা দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহের মতো অপরাধমূলক কাজকর্ম চালাচ্ছিল। পাকিস্তান থেকে পাঠানো অস্ত্র ও মাদকের চালান দিল্লি-এনসিআরের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া দেওয়ার দায়িত্ব পালন করছিল।শাহজাদ ভাট্টি ও আজমল গুজ্জরের নির্দেশে ধৃত সাত জঙ্গি দিল্লি ও এনসিআরের জনাকীর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় নেতাদের সাথে সংশ্লিষ্ট স্থানগুলোতে রেকি বা নজরদারি চালিয়েছিল।’

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫