অমৃতসরের স্বর্ণমন্দিরে হামলা চালাতে চেয়েছিল পাকিস্তান, দাবি ভারতীয় সেনাকর্তার

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: অমৃতসরের স্বর্ণমন্দির আক্রমণের চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটিতে ভারত হামলা চালানোর পর প্রতিশোধ স্বরূপ ৭-৮ মে মধ্যরাতে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান।

সোমবার ১৫তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি জানিয়েছেন যে, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের হামলার প্রতিশোধ হিসেবে ৭-৮ মে মধ্যরাতে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান।

জেনারেল শেষাদ্রির বক্তব্য, পাকিস্তানের কোনও বৈধ সামরিক লক্ষ্য নেই। তারা ভারতের বেসামরিক ও ধর্মীয় স্থানে হামলা চালাবেই। তাঁর মতে, “স্বর্ণমন্দিরই সবথেকে গুরুত্বপূর্ণ। স্বর্ণমন্দিরকে একটি সামগ্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমরা অতিরিক্ত আধুনিক সরঞ্জামও সংগ্রহ করেছি।”

মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি স্পষ্ট বলেছেন, “৮ মে ভোরে পাকিস্তান মূলত ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশাল বিমান আক্রমণ চালায়।” তিনি আরও বলেন যে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। তাই তারা পাক হামলা প্রতিহত করতে সক্ষম হয়।

এপ্রিল মাসে “মিনি সুইজারল্যান্ড” নামে পরিচিত কাশ্মীরের বৈসরণ উপত্যকায় গুলি চালালে একজন নেপালি নাগরিক সহ ২৬ জন নিহত হন। এর পর থেকে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়। ভারত ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ও ভিসা প্রদান বন্ধ করে, পাক কূটনীতিবিদদের দেশে ফেরত পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

৭ ও ৮ মে মধ্য রাতে পহেলগাঁও হামলার জবাবে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর চালায়। এই অভিযান দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বেশ কয়েকদিনের যুদ্ধের পর অবশেষে দুই দেশ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চুক্তি করেছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের