উধমপুরের বায়ু ঘাঁটিতে ভেঙে পড়ল পাক ড্রোন, নিহত সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, উধমপুর: পাকিস্তানি ড্রোনের ধ্বংসাশেষের আঘাতে প্রাণ হারালেন উধমপুরের বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত এক জওয়ান। শহিদ জওয়ানের নাম সুরেন্দ্র সিংহ মোগা। তিনি রাজস্থানের ঝুনঝুনু জেলার মান্ডওয়ার বাসিন্দা। সুরেন্দ্র সিংহ মোগার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সমাজমাধ্যম ‘এক্স’ হান্ডলে তিনি লিখেছেন, ‘রাজস্থানের ঝুনঝুনুর সন্তান সুরেন্দ্র সিং মোগাজির শহীদ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। তিনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালনকালে উধমপুর বিমান ঘাঁটিতে শহিদ হয়েছেন।’ সেনার তরফে জানানো হয়েছে, শনিবার উধমপুরের বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো চেষ্টা চালায় পাকিস্তানি সেনা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয় ড্রোনটি। ধ্বংস হয়ে যাওয়া ড্রোনের একটা অংশ ছিটকে পড়ে বায়ুসেনা ঘাঁটি পাহারায় নিযু্ক্ত জওয়ানের উপরে। গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি ওই জওয়ানকে হাসপতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, এদিন বিকেলে ঘটা করে ঘোষণা করার তিন ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। রাত হতে না হতেই শুরু হয় ড্রোন হামলা। সেই সঙ্গে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে লাগাতার গুলিগোলা বর্ষণও করতে থাকে পাক  সেনা। রাত নয়টার সামান্য আগেই যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের হামলার খবর সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। বিস্মিত হয়ে লেখেন, ‘হচ্ছেটা কী? শ্রীনগরে একাধিক জায়গায় বিস্ফোরণের খবর পাচ্ছি।’ এর পরেই ভারতীয় সেনার তরফে জানানো হয়, ‘কাশ্মীরের শ্রীনগর, উধমপুর, আখনুর ও রাজৌরির পাশাপাশি রাজস্থানের পোখরানেও ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। তবে ব্যর্থ হয়েছে। পাক ড্রোন গুলি করে নামানো হয়েছে। জম্মু-কাশ্মীরের  আখনুর, রাজৌরি, সাম্বা, পাল্লানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে লাগাতার গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনা। পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও।’

পাকিস্তান হামলা শুরু করতেই কোনও ঝুঁকি না নিয়ে পঞ্জাবের অমৃতসর, মোগা, গুরুদাসপুর ও ফিরোজপুরে ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়। ঘরের সব আলো নিভিয়ে বাসিন্দাদের ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়। পাক ড্রোন হামলার আশঙ্কায় রাজস্থানের বারমেঢ়েও ব্ল্যাকআউট করা হয়। গভীর রাতে খবর মেলে, জম্মুর নাগরোটায় সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। এমনকি রাতের অন্ধকারে সন্দেহভাজনদের চালানো গুলিতে গুরুতর জখম হন এক জওয়ান। ওই হামলার পরেই পুরো এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে সেনা।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর