চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন ফ্ল্যাগ মিটিং ব্যর্থ, আটক BSF জওয়ানকে ফেরত দিতে নারাজ পাক রেঞ্জার্স

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ভুল’ করে পাকিস্তানের মাটিতে ঢুকে পড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরত দিতে রাজি নয় পাকিস্তানি রেঞ্জার্স। গত ৮০ ঘন্টায় পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা পূর্ণমকে দেশে ফেরাতে পাক রেঞ্জার্সের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিন দফায় ফ্ল্যাগ মিটিং করেছেন বিএসএএফ আধিকারিকরা। কিন্তু তাতে জট কাটেনি। পূর্ণমকে ফেরত না দেওয়ার বিষয়ে গোঁ ধরে বসে রয়েছে পাকিস্তানি জানোয়াররা। যদিও হাল ছাড়তে নারাজ বিএসএফ আধিকারিকরা। পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, পহহলগাঁওকাণ্ডের পর দুই দেশের মধ্যে সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছে তাতে আটক জওয়ানকে দেশে ফেরাতে কালঘাম ছুটবে।

গত মঙ্গলবার (২২ এ্প্রিল) অনন্তনাগ জলার পহলগাঁওয়ের বৈসরন উপত্যকার এ্ক রিসর্টে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৬ পর্যটককে খুন করে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর সন্ত্রাসীরা। ওই ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ, ঠিক তখনই পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফের ১৮২ ব্যাটেলিয়নের জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ণম কুমার সাউ। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ওই বিএসএফ জওয়ান গত  বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ডিউটির মাঝে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়েই তিনি ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। আর তাঁকে পেয়েই আটক করে পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা। তাঁর কাছে থাকা সার্ভিস রাইফেলও ছিনিয়ে নেয়।

ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেন বিএসএফ আধিকারিকরা। পাকিস্তান রেঞ্জার্সের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পূর্ণমকে ফেরত দেওয়ার অনুরোধ জানান। এমনকি অপহৃত বিএসএফ জওয়ানের হদিশও জানানোর অনুরোধ জানান। কিন্তু জানোয়াররূপী পাকিস্তানি আধা সেনারা প্রথমে পূর্ণমকে আটক করার কথা অস্বীকার করেন। পরে স্বীকার আটকের কথা স্বীকার করলেও পূর্ণমের হদিশ জানাতে চচাননি। আটকের পর ৮০ ঘন্টা পেরিয়ে যাওয়ায় উদ্বেগ ক্রমশই বাড়ছে। তিন-তিবার পাক রেঞ্জার্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএসএফ আধিকারিকরা। কিন্তু তাতে লাভ হয়নি। ধৃত বিএসএফ জওয়ানকে ফেরত দিতে রাজি হয়নি।

এদিকে, ৮০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ছেলের বিষয়ে স্পষ্ট কিছু জানতে না পেরে ভেঙে পড়েছেন আটক জওয়ানের বাবা ভোলানাথ সাউ। শনিবারই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফোন থেকে  বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন তিনি। কান্নায় ভেঙে পড়ে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। সূত্রের খবর, বিএসএফের শীর্ষ কর্তা আশ্বাস দিয়েছেন, পূর্ণমকে ফেরাতে চেষ্টার কোনও কসুর রাখা হবে না।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ