Mahakumbh: প্রসাদী পান খেলেই মুক্তি ১৩ মারণ রোগ থেকে! কুম্ভে শোরগোল ফেলে দিয়েছেন ‘পান বাবা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে এখন তুমুল হইচই।  এখানেই দেখা মিলেছে আইআইটি বাবা যার ভাল নাম অভয় সিং। আবার দেখা মিলেছে রাবড়ি বাবা ওরফে মহন্ত দেবগিরি মহারাজ। যিনি ডাইবেটিস রোগীদের কথা চিন্তা করে কম চিনি দিয়ে রাবড়ি বানিয়ে মেলায় বিক্রি করছেন। তাদেরকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু  হয়েছে আলোচনা। এই আবহে এবার  ভাইরাল হলেন পান বাবাজি।

এই বাবা প্রসাদ হিসাবে ভক্তদের পান দিয়ে থাকেন। আর সেইসঙ্গে তিনি দাবি করেন, তাঁর তৈরি এই পান খেলে নিমেষে গায়েব হয়ে যাবে প্রায় ১৩ টি রোগ । এই বাবাজির আসল নাম মহন্ত গিরিধারী । যিনি রাজস্থানের বাসিন্দা । বাবা জানিয়েছেন, ‘ তাঁর তৈরি পান খেলে ১৩ টি রোগ থেকে মুক্তি পাওয়া যায় । তিনি পান খেতে এবং খাওয়াতে ভালোবাসেন। তিনি এই পান খেয়েই কোন অসুখ ছাড়া ৭৮ বছর বেঁচে রয়েছেন।‘ বর্তমানে এই পানওয়ালা বাবা কুম্ভের সময় রয়েছেন রাঘব মন্দিরের আশেপাশে ।

উল্লেখ্য, মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে পৌঁছেছেন বহু সন্ন্যাসী। এঁদেরই মধ্যে রয়েছেন আইআইটি বাবা ওরফে অভয় সিং । যিনি আইআইটি বোম্বে থেকে পাশ করে কানাডায় ৩ লক্ষ টাকার বেতনের চাকরি করতেন। পরে তিনি সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যান। ইতিমধ্যেই আইআইটি বাবাকে নিয়ে সমাজ মাধ্যমে  শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স