মণিপুরে হিংসার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি, জানালেন শাহ

একইসঙ্গে শাহ জানিয়েছেন, মণিপুরের হিংসার সঙ্গে সম্পর্কিত ৬টি ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে হিংসার (Manipur Violence) ঘটনায় তদন্তে করবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। একইসঙ্গে শাহ জানিয়েছেন, মণিপুরের হিংসার সঙ্গে সম্পর্কিত ৬টি ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

হিংসা ও অশান্তি বিধ্বস্ত মণিপুরে চার দিনের জন্য সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, ‘কেন্দ্র সরকারের নির্দেশনায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। আমি সবাইকে আশ্বস্ত করছি, যে তদন্ত নিরপেক্ষ হবে এবং হিংসার পিছনে কারণগুলির মূল জায়গা চিহ্নিত করবে।’

পাশাপাশি মণিপুরের বিদগ্ধ সুশীল মানুষজনকে নিয়ে একটি শান্তি কমিটিও গঠন করা হবে বলে জানিয়েছেন শাহ। যে কমিটির নেতৃত্বে থাকবেন মণিপুরের রাজ্যপাল। সাংবাদিক সম্মেলনে অমিত শাহ আরও বলেন, ‘গত এক মাসে মণিপুরে কিছু হিংসার ঘটনা ঘটেছে। যারা সহিংসতায় তাদের প্রিয়জনকে হারিয়েছে, আমি সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মণিপুরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। ইম্ফল, মোরেহ এবং চুরাচাঁদপুর সহ গত তিন দিন এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আমি মেইতি এবং কুকি সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলির সঙ্গে দেখা করেছি।’ পাশাপাশি হিংসায় নিহতদের পরিবাররকে মণিপুর সরকার এবং কেন্দ্র সরকার ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা