NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: NEET ইস্যুতে উত্তাল দিল্লি। প্রধানমন্ত্রী মোদির বাসভবের সামনেও পৌঁছে গিয়েছে বিক্ষোভের আঁচ। প্রধানমন্ত্রী বলেছেন, নিটের প্রশ্ন এইভাবে ফাঁস হয়ে ঘোর অন্যায় হয়েছে। এর মধ্যেই সংসদ ভবনের বাইরে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে ভুল মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষাণ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর সময় অভিনেতা ভুলবশত নিট পরীক্ষার প্রশ্নপত্রকে ‘সংবাদপত্র’ বলে উল্লেখ করেন। তাঁর  সেই মন্তব্যটি ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। 

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, “ধরা পড়া ১৩ জন অপরাধীকে (নিট প্রশ্নপত্র ফাঁস মামলা) কঠোরতম শাস্তি দেওয়া উচিত। সেরা আইনজীবীদের নিয়োগ করে আমরা নিশ্চিত করব যেন তারা কঠোরতম শাস্তি পায়, যাতে ভবিষ্যতে ভারতে আর কেউ শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না করে বা নিট প্রশ্নপত্র ফাঁস করার ধৃষ্টতা না দেখায়।’ তার পরেই বিজেপি সাংসদ রবি কিষাণ নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্রকে ‘নিট সংবাদপত্র’ বলে বসেন। তাঁর সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শব্দচয়নের জন্য বিজেপি সাংসদের সমালোচনা করেন।

বিজেপি সাংসদের মন্তব্য ভাইরাল হতেই একজন সোশ্যাল মিডিয়া  ব্যবহারকারী লিখেছেন, ‘রবি কিষাণ পরীক্ষার প্রশ্নপত্র আর সংবাদপত্রের মধ্যে যে পার্থক্য আছে, সেটাই তিনি জানেন না।’  আরেকজন মন্তব্য করেছেন, ‘নিট কবে থেকে সংবাদপত্র হয়ে গেল? ভাই, এটা সংসদ ভবন, আপনার সিনেমার সেট নয়। এখানে কোনো রিটেক হয় না। তাই কথা বলার সময় সতর্ক থাকবেন।’ 

 

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে