ওড়িশায় পাগলা কুকুরের কামড়ে মৃত্যু প্যারা-অ্যাথলিটের

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: ফের শিরোনামে ওড়িশা। সেখানে পাগলা কুকুরের কামড়ে জাতীয় স্তরের একজন প্যারা-অ্যাথলিটের মৃত্যু হয়েছে। দুর্ঘাগ্যজনক ঘটনাটি ঘটেছে বোলাঙ্গিরে। জানা গিয়েছে, ২৩ জুলাই কুকুরটি কামড় দেয় ৩৩ বছর বয়সী প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছাত্রিয়াকে। সেই সঙ্গে কুকুরটি ৬ জন ছাত্র-ছাত্রীকে আক্রমণ করে। স্থানীয়রা দ্রুত তাদের বোলাঙ্গির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা খারাপ হওয়ায় বুড়লায় স্থানান্তরিত করা হয়। আক্রান্তদের মধ্যে চারজন সুস্থ হয়ে উঠলেও, শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্যারা অ্যাথলিট ছাত্রিয়া মারা যান। তাঁর সঙ্গেই মৃত্যু হয় ৪৮ বছর বয়সী হৃশিকেশ রানা নামে এক ব্যক্তির।

কেন্দ্রীয় সরকার জুলাই মাসে বলেছিল যে ২০২৪ সালে ভারতে ৩৭ লক্ষেরও বেশি কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে। ৫৪ জন সম্ভাব্য জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ২২ জুলাই সংসদে কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেলের শেয়ার করা তথ্য অনুসারে, কুকুরের কামড়ের মোট ঘটনা ৩৭,১৭,৩৩৬ জনে দাঁড়িয়েছে। ২০২৪ সালে মোট ‘সন্দেহভাজন জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু’র সংখ্যা ছিল ৫৪ জন। মন্ত্রী বলেছেন, পুরসভাগুলি বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য দায়ী। তারা সংখ্যা নিয়ন্ত্রণের জন্য পশু জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে। দ্রুত সেই কাজ সমাপ্ত হবে।

দেশের বিভিন্ন স্থানে পাগলা কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে দেশবাসীর। বহু সময় ঘটছে, সাধারণ মানুষ সচেতন হয়েই চলা ফেরা করছেন, কিন্তু পাগল কুকুমের কামড় থেকে রেহাই মিলছে না। আত্মরক্ষার সামান্য সময়টুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলে ঘটে যাচ্ছে দুর্ঘটনা।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক