প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্য রাস্তায় পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণ। মন্তব্যের প্রতিবাদ করতেই মহিলা সাব-ইনস্পেক্টরকে চড় মারার অভিযোগ। পটনার রামকৃষ্ণ নগর থানা এলাকার এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে।

ঘটনাটি ঘটেছে পটনার খেমনীচক এলাকার সুভাষ নগরে। পুলিশ সূত্রে খবর, সাব-ইনস্পেক্টর প্রিয়ঙ্কা আনন্দ-সহ পাঁচ মহিলা পুলিশকর্মী স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই সময় তিন যুবক তাঁদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। মন্তব্যের প্রতিবাদ করেন প্রিয়ঙ্কা। অভিযোগ, সেই সময়ই এক যুবক তাঁর গালে চড় মারে। ঘটনার পর তিন জনই সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় কয়েক জন যুবকের সঙ্গে মহিলা পুলিশকর্মীদের বচসা এবং তার মধ্যেই এক জনকে চড় মারতে দেখা যাচ্ছে। ঘটনার পর ৩০ সেপ্টেম্বর রামকৃষ্ণ নগর থানায় মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃগোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২২ বছরের প্রদীপ কুমারের পরিচয় জানতে পারে পুলিশ। খুশরূপুর থানা এলাকার বাসিন্দা প্রদীপ সুভাষ নগরে ভাড়াবাড়িতে থাকত বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জন এখনও পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে রামকৃষ্ণ নগর থানার পুলিশ।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের