5-G পরিষেবা পেতে নতুন ফোন কিনলেন Paytm সিইও, কাজেই এল না

এয়ারটেল, গুগলকে টুইট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ঘটা করে সূচনা করেছিলেন 5-G পরিষেবা। সেই পরিষেবা পেতে Paytm সিইও বিজয় শেখর শর্মা নতুন ফোন কিনেছিলেন। সেই ফোন কাজেই এল না। বিজয় শেখর শর্মা টুইট করে সেই খবর দিয়েছেন।

নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায় – এয়ারটেলকে শুভেচ্ছা। ফাইভ-জি পরিষেবা পেতে নতুন একটি ফোন কিনি। আমি রয়েছি দিল্লিতে। কিন্তু ফোন কাজেই এল না। প্রথমে মনে হল ফোন আপগ্রেড করা প্রয়োজন। ফোন আপগ্রেড করতে আমায় যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেই পদ্ধতি মেনই ফোন আপগ্রেড করি। তাতেও ফোন কাজে আসেনি। অনুগ্রহ করে যদি জানান, কী করলে আমি আমার নতুন ফোনে 5-G পরিষেবা পাব, তাহলে উপকৃত থাকব।

টুইট করে তিনি একটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন। টুইট করেন পর পর দুইটি। প্রথম টুইট এয়ার টেলকে, দ্বিতীয় টুইট গুগল ইন্ডিয়াকে। দ্বিতীয় টুইটেক পেটিএম সিইও লিখেছেন, হ্যালো গুগল ইন্ডিয়া, আপনি কি মনে করেন, ভারতে ফাইভ-জি পরিষেবার জন্য পরিকাঠামোগত উন্নতির প্রয়োজন আছে? যদি থাকে, তাহলে প্লিজ জানান, কী করলে সেই পরিকাঠামো উন্নত হবে।

উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগে দেশজুড়ে 5-G পরিষেবা শুরু করেন। প্রাথমিকভাবে দেশের কয়েকটি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। পরবর্তীকালে সব শহরেও মিলবে এই পরিষেবা। পরিষেবা পাওয়া যাবে গ্রামাঞ্চলেও। কিন্তু পেটিএম সিইও কর্তার টুইট সেই পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিল।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!