২০০০ এর নোট বড় বালাই, কেউ কিনছে আম, কেউ কিনছে দামি ঘড়ি

২০০০ নোট দিয়ে কেউ কিনছে দামি আম, তো কেউ কিনছে বিলাসবহুল ঘড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতিল হতে চলা ২০০০ এর নোট এখন আমজনতার কাছে কাঁটার মতো বিঁধে আছে। ব্যাঙ্কে লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাটে না গিয়ে সেই কাঁটা ঝেড়ে ফেলতে তাই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় করছে সচ্ছল জনতা। ২০০০ নোট দিয়ে কেউ কিনছে দামি আম, তো কেউ কিনছে বিলাসবহুল ঘড়ি।

এর আগে ২০০০ এর নোট দিয়ে সোনা কেনার হিড়িক পড়ে গিয়েছিল। এবার সোনার পাশাপাশি বিলাসবহুল জিনিসপত্র কেনার দিকে ঝুঁকছে মধ্যবিত্ত থেকে উচ্চব্বিত্ত জনতা। মুম্বইয়ের ক্রফোর্ড মার্কেট এলাকার কাছে একজন আম ব্যবসায়ী জানান, লোকজন এখন আম কেনার জন্য ২০০০ টাকার নোট দিচ্ছে। যদিও তিনি বলেন, আমার কোনও চিন্তা নেই, কারণ নোটগুলি আমি নির্ধারিত সময়ে পরিবর্তন করে নেব। তিনি বলেন প্রতিদিন আমি এখন ৮ থেকে ১০টি নোট পাই।

অন্যদিকে এক দামি ব্র্যান্ডের ঘড়ি স্টোরের বিক্রেতা বলেন, মোদি সরকারের তরফে ২০০০ এর নোট বাতিল করার কথা ঘোষণার পর এই নোট দিয়ে ঘড়ি কেনার প্রবণতা বেড়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে বিক্রি হওয়া ঘড়ির সংখ্যাও বেড়েছে। অন্যদিকে মুম্বইয়ের এক রেস্তোঁরার মালিক বলেন, ২০০০ এর নোট বাতিল করার কথা ঘোষণার পর তিনি এই নোট নেয়া বন্ধ করে দিয়েছেন। কারণ তিনি বযাঙ্কে লাইন দেওয়ার ঝামেলায় পড়তে চান না।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?