রবির বাজারে অপরিবর্তিত জ্বালানির দাম, স্বস্তি নাকি ঝড়ের আগে নীরবতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (২২ মার্চ) ছুটির দিন। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে জ্বালানি সঙ্কট দেখা দিলেও দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও আপাতত দাম স্থির রাখা হয়েছে।

বর্তমানে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রায় ৮৭.৬৭ টাকা। অন্যদিকে গুরুগ্রামেও পেট্রোল ৯৫-৯৬ টাকা এবং ডিজেল ৮৮ টাকার কাছাকাছি রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও একই রকম স্থিতিশীল প্রবণতা দেখা যাচ্ছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার সরাসরি প্রভাব ভারতীয় বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি প্রিমিয়াম পেট্রোলের দাম লিটারপিছু ₹২-এর বেশি বাড়ানো হয়েছিল, যদিও আপাতত সেই বৃদ্ধির ধারা থেমে রয়েছে।

শুধু সাধারণ জ্বালানিই নয়, শিল্প ক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এর ফলে পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় নিত্যরয়োজনীয় জিনিসের দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়াও, তেল সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লে দেশীয় বাজারেও তার প্রভাব পড়তে পারে। তাই আপাতত দাম স্থির থাকলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নজর এখন জ্বালানির দামের দিকেই। সামনে কি আরও মূল্যবৃদ্ধি আসছে, নাকি কিছুটা স্বস্তি মিলবে—সেই প্রশ্নই ঘুরছে সর্বত্র।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে