‘দুর্নীতিবাজ প্রমাণ করার ষড়যন্ত্র’, মোদির বিরুদ্ধে বড় অভিযোগ কেজরিওয়ালের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিহার থেকে মুক্তি পেয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে রবিবার দিল্লির যন্তর মন্তরে ‘জনতা কি আদালত’ অনুষ্ঠান করলেন কেজরি। আর সেখানেই তিনি একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন। বললেন কেন ছেড়েছেন মুখ্যমন্ত্রীর পদ।

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে  কেজরিওয়াল বলেন, ‘ নরেন্দ্র মোদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তিনি আমাকে এবং আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার ষড়যন্ত্র করেছিলেন। যাতে  আমাদের ভাবমূর্তি নষ্ট করা যায়। শুধু তাই নয় দুর্নীতির মিথ্যা অভিযোগ  করে আপ মন্ত্রী-নেতাদের বেছে বেছে জেলে রাখা হয়েছে।‘

শুধু তাই নয় মুখ্যমন্ত্রী পদ ছাড়া প্রসঙ্গে কেজরি বলেন, ‘আমি পদত্যাগ করেছি কারণ আমি মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য ক্ষুধার্ত নই। আমি এখানে অর্থ উপার্জন করতে আসিনি বরং দেশের রাজনীতি পরিবর্তন করতে এসেছি। গত ১০ বছর ধরে সততার সাথে দিল্লিতে  সরকার চালাচ্ছি। কিছু দিনের মধ্যেই দিল্লির বাসভবন ছেড়ে দেব।‘ পাশাপাশি কেজরি প্রশ্ন তোলেন, ‘ আমি যদি অসৎ হতাম  তাহলে কী  মেয়েদের বাস ভাড়া ফ্রি করে দিত? তিনি যদি অসৎ হতেন, তাহলে কী  শিশুদের জন্য স্কুল বানাতেন? অসৎ হলে কী  তিনি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিতেন? ২২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ওরা কী  কোনও রাজ্যে মহিলাদের জন্য বিদ্যুৎ বা বাস বিনামূল্যে চালু করেছে?’ একথায় এদিন একাধিক ইস্যু নিয়ে বিজেপিকে বিঁধেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স