প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রশাসনের শীর্ষে একটানা ২৫ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল  তাঁর পথচলা। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী-দুই ভূমিকাতেই টানা ২৫ বছর ধরে প্রশাসনের শীর্ষ দায়িত্ব সামলানোর নজির গড়লেন মোদী।

এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীও। শুভেচ্ছাবার্তায় মোদীর দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং ভারতের উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেছেন তিনি। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের নেতৃত্বে মোদীর দীর্ঘ যাত্রার কথাও উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী। ২৫ বছর পূর্তির দিনে দিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন মোদী। সমাজমাধ্যমে সেই ছবি প্রকাশ করে তিনি জানান, দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করেছেন। দেশের অগ্রগতি ও উন্নতির জন্যও প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

এদিন মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিজেপির তরফেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। গুজরাতের ভদনগর থেকে বারাণসী পর্যন্ত ‘সেবা সংকল্প যাত্রা’-র আয়োজন করা হয়েছে। মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তিকে ঘিরে দেশ জুড়ে দলীয় কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ। জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তায় ভারত-জাপান সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে। দুই দেশের বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে মোদীর সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেছেন তিনি।

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসক হিসেবে মোদির ২৫ বছর, নেতাজি ইন্ডোরে বিশেষ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের