‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ছাত্র বিক্ষোভকে ঘিরে সরাসরি অভিবাসন নীতিকে দায়ী করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ফ্রান্সের অভিবাসন ব্যবস্থার ব্যর্থতার সুযোগ নিয়ে ইসলামপন্থী উগ্রবাদীরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইউরোপের অন্যান্য দেশগুলিকেও সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ফ্রান্সের পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান ট্রাম্প। তাঁর দাবি, বর্তমানে যে বিক্ষোভ চলছে, তার পিছনে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত ক্ষোভ নেই। বরং এর সঙ্গে বৃহত্তর অভিবাসন সমস্যাও জড়িয়ে রয়েছে।

ফ্রান্সে এই আন্দোলনের সূত্রপাত সেপ্টেম্বরের শেষ দিকে। প্যারিসের একটি হাইস্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে প্রথমে পড়ুয়ারা প্রতিবাদ শুরু করেন। পরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সরকারি শিক্ষাখাতে বরাদ্দ কমানো, স্কুলের পরিকাঠামোর দুরবস্থা, শ্রেণিকক্ষে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত শিক্ষকের অভাব এই সব অভিযোগ সামনে রেখে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। আন্দোলনকারীদের কর্মসূচির মধ্যে রয়েছে ক্লাস বয়কট, স্কুলের প্রবেশপথ আটকে দেওয়া এবং মিছিল। সূত্রের খবর, বিক্ষোভের জেরে প্রায় ৫০০টি স্কুল আংশিক অথবা সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। এর মধ্যে ২৪টি স্কুলে আগুন লাগানোর অভিযোগও উঠেছে।
তবে এই আন্দোলনকে শিক্ষা ব্যবস্থার সমস্যা ঘিরে সধারণ ছাত্র বিক্ষোভ হিসেবে দেখতে নারাজ ট্রাম্প। তাঁর বক্তব্য, ব্যাপক হারে অভিবাসনের কারণেই ফ্রান্সের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসলামপন্থী উগ্রবাদীরা দেশটির দখল নেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি। ইউরোপের অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা অবশ্য নতুন নয়। এর আগেও ইউরোপের সামাজিক ও রাজনৈতিক নানা সমস্যার জন্য অভিবাসনকে দায়ী করেছেন তিনি। ইউরোপে ‘সভ্যতার অবক্ষয়’ হচ্ছে- এই ধরনের বক্তব্যও বিভিন্ন অতি-ডানপন্থী গোষ্ঠীর মধ্যে শোনা যায়। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেও সেই সুরই রয়েছে। যদিও তাঁর বক্তব্য নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি ফ্রান্স সরকার। এদিকে আমেরিকাতেও এই ঘটনা রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। নভেম্বরে রয়েছে মার্কিন মিডটার্ম নির্বাচন। তার আগে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ বা MAGA শিবিরের একাধিক সমর্থক প্যারিসের পরিস্থিতিকে অভিবাসন-বিরোধী প্রচারের অংশ হিসেবে তুলে ধরছেন।

মৃত্যুর জন্যে ১২ মণ শুকনো আলাদা করে রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকার, কেন জানেন?

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির