‘গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে’, মহাকুম্ভের প্রশংসা করে বিরোধীদের খোঁচা মোদির  

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে মহাকুম্ভ। সাড়া পৃথিবী থেকে মানুষ এসে প্রয়াগরাজে পুণ্যস্নান সেরেছেন। এবার বিশ্ববন্দিত মহাকুম্ভের সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে সংসদীয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে। মঙ্গলবার সেখানে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যের সূচনাতেই মহাকুম্ভের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, “প্রয়াগরাজের মহাকুম্ভের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান, দেশের সেই সব কোটি কোটি মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি।”

চলতি বছরে অনুষ্ঠিত মহাকুম্ভ সমগ্র বিশ্বে প্রশংসিত হয়েছে। তাতে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে গর্ববোধ করেছেন নরেন্দ্র মোদি। তাঁর কণ্ঠ থেকে ঝরে পড়েছে অহংমূর্চ্ছনা। সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করে এদিন সংসদে মোদি বলেন, “গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। যাঁরা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, মহাকুম্ভ তাঁদের জবাব দিয়েছে।” প্রধানমন্ত্রী এও জানান যে, মহাকুম্ভে ‘ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির উদযাপিত’ হয়েছে। সাম্প্রতিক সময়ে নিজেকে সবদিক থেকে ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করেন তিনি। তাই সম্প্রতি মরিশাস সফরে যাওয়ার সময়ও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন গঙ্গাজল।

যদিও মোদির বক্তব্য খুশি করতে পারেনি বিরোধীদের। ফলে অনিবার্যভাবে বিরোধী বেঞ্চ থেকে হইচই শুরু হয়। স্পিকার ওম বিড়লা বিরোধীদের সংসদীয় নিয়মকানুনের কথা স্মরণ করিয়ে দিলেও হইচই থামেনি। বাধ্য হয়ে দুপুর ১টা পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত করে দেন স্পিকার।

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স