বিহারে সাংবাদিক খুনে অভিযুক্ত চার দুষ্কৃতী পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: অ্যাকশনে নীতীশ কুমার সরকার। খুনের ২৪ ঘন্টার মধ্যেই আরারিয়ার রানিগঞ্জে সাংবাদিক বিমল কুমার যাদবের হত্যাকাণ্ডে জড়িত চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সকাল এগারোটা নাগাদ সাংবাদিক সম্মেলনে আরারিয়ার পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

গতকাল শুক্রবারই রানিগঞ্জের বাড়িতে হানা দিয়ে এক হিন্দি পত্রিকার সাংবাদিক বিমল কুমার যাদবকে গুলি করে হত্যা করেছিল চার দুষ্কৃতী। ওই হত্যাকাণ্ড নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা। সাংবাদিক বিমল কুমার যাদবের হত্যাকাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে খুন হয়েছিলেন বিমল যাদবের ছোট ভাই শশীভূষণ যাদব ওরফে গাব্বু যাদব। ওই হত্যাকাণ্ডে অভিযুক্তরা আদালতে সাক্ষী না দেওয়ার জন্য নিহত সাংবাদিককে হুমকি দিচ্ছিল। এমনকি সুপৌল জেলে বন্দি রুপেশ কুমার যাদব নামে এক কুখ্যাত অপরাধীও বিমলকে সাক্ষী না দেওয়ার জন্য ভয় দেখিয়ে চলছিলেন। কিন্তু লাগাতার হুমকি পাওয়া সত্বেও ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন বিমল। তাই বদলা নিতে এবং পথের কাঁটা সরাতেই তাঁকে খুন করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে ভরগামা থেকে বিপিন যাদব, বেলসরা গাঁও থেকে ভবেশ যাদব, আশীষ যাদব এবং কোশাকাপুরের পঞ্চায়েত সদস্য উমেশ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?