‘রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্ট আমাদের বিভক্ত করছে’, ভারতে পশু নিষ্ঠুরতা নিয়ে বিস্ফোরক সলমানের নায়িকা

আমার ইনস্টাগ্রামে পশু নিষ্ঠুরতা, ধর্ষণ, রাজনৈতিক মন্তব্যের আবর্জনা ভরে গিয়েছে। আমি এগুলো পড়তে চাই না। আমি এমন সহিংসতা সহ্য করতে পারছি না। মানুষ দানবে পরিণত হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে ক্রমাগত পশুদের উপর অত্যাচার বাড়ছে। গতবছর সুপ্রিম কোর্ট পথকুকুরদের সরিয়ে ফেলতে বলেছে। এবং তাঁদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে। কুকুরের তাড়া এবং কামড়ানোর হাত থেকে আমজনতাদের রক্ষার জন্যে এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। যদিও সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। একাধিক আবেদন জমা পড়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ে অনড়। এবার পশুপ্রেমীদের পাশে দাঁড়ালেন সলমান খানের ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবির নায়িকা স্নেহা উল্লাল। সম্প্রতি একটি ভিডিওতে ভারতে ক্রমবর্ধমান পশু নিষ্ঠুরতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্নেহা। গতকাল (২৬ জানুয়ারি) অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি পশুদের উপর সহিংসতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ভিডিওতে, স্নেহা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বিরক্তিকর বিষয়বস্তু দেখে তিনি ভয়ে আছেন। যা দিনদিন তাঁর কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ইনস্টাগ্রাম জুড়ে শুধুই পশু নির্যাতন, যৌন অপরাধ এবং রাজনৈতিক মন্তব্যের ছবি-ভিডিও। যাতে তিনি বিরক্ত। এই অপরাধগুলির প্রায়শই কোনও বিচার হয়না। এফআইআর দায়ের করা হয় ঠিকই, কিন্তু খুব কমই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।

অভিনেত্রী বলেছেন, ‘আমার ইনস্টাগ্রামে পশু নিষ্ঠুরতা, ধর্ষণ, রাজনৈতিক মন্তব্যের আবর্জনা ভরে গিয়েছে। আমি এগুলো পড়তে চাই না। আমি এমন সহিংসতা সহ্য করতে পারছি না। মানুষ দানবে পরিণত হচ্ছে। অপরাধ করেও অবাধে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। আমাদের কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই ব্যবস্থা নিচ্ছে না। একবার এফআইআর কিন্তু তার বেশি কিছু নয়, কোনও শাস্তি নেই। দেশে প্রচুর অপরাধ হচ্ছে, আমাদের সুপ্রিম কোর্ট নির্বিকার। কোনও উপযুক্ত বিচার করছে না। রাস্তার কুকুরদের উপর নির্যাতন বেড়ে চলেছে, অথচ তাঁদের রাস্তা থেকে সরিয়ে দিতে বলছে। এই ধরনের কাজের ধিক্কার জানাই। এমন অনেকেই আছেন, যাঁরা প্রকাশ্যে পশুদের প্রতি ঘৃণা প্রকাশ করছে। রাস্তার কুকুরদের বিষ খাইয়ে মেরে ফেলছে। এই ধরনের সহিংসতাকে সমর্থন করা যায় না। আমি জানতাম না আমাদের দেশে এত পশু বিদ্বেষী আছে। আমি জানি, যদি একটি কুকুর কাউকে আক্রমণ করে, তাহলে ওই কুকুরটিই শাস্তি পাবে। আমাদের দেশে পশু বিদ্বেষ দিনের পর দিন বেড়েই চলেছে।’ এরপর অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমার ইনস্টাগ্রাম ফিড হিংস্রতা এবং পশু নিষ্ঠুরতায় ভরে গিয়েছে। আর এর জন্যে রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্ট দায়ী, তারাই এই দানবদের মুক্ত করে দিয়েছে। তারা আমাদের ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্ত করে দিচ্ছে। যা ঘটছে তাতে আমি লজ্জিত এবং ক্ষুব্ধ।’

 

 

View this post on Instagram

 

A post shared by Sneha Ullal (@snehaullal)

স্নেহা উল্লাল কে?

২০০৫ সালের চলচ্চিত্র’ লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে সলমানের বিপরীতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন স্নেহা। এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে অভিষেকও করে। পরবর্তীতে তিনি আরিয়ান, জানে ভি দো ইয়ারো এবং ক্লিকের মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তেলেগু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। কাজের ক্ষেত্রে, তাঁকে সম্প্রতি তেলেগু ছবি ‘নীলকান্তে’ দেখা গিয়েছে।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ