প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার সম্ভাবনা, দেশের সব মন্দির কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রজাতন্ত্র দিবসে উপলক্ষ্যে গোটা দেশকে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ভারতের দুই প্রতিবেশী দেশের যা হাবভাব তাতে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই চলতি বছরে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।  ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি গোপন সূত্রে খবর পেয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)  জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সমন্বয় করে প্রজাতন্ত্র দিবসের আগে ভারতে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছে। তাই বাড়তি সুরক্ষা ব্যবস্থা হিসেবে দেশের সব মন্দির কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

গোয়েন্দা তথ্য অনুসারে জানা গিয়েছে সন্ত্রাসবাদী এই অভিযানটির কোড-নাম “২৬-২৬” রাখা হয়েছে, যা ২৬ জানুয়ারির সঙ্গে যুক্ত। এই সতর্কতার পরেই বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং রাজধানী দিল্লির মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দাদের সতর্কতার পর, দিল্লি পুলিশ প্রথমবারের মতো একটি ওয়ান্টেড নোটিশ জারি করেছে, যার মধ্যে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) জঙ্গি এবং দিল্লির বাসিন্দা মহম্মদ রেহানের ছবি রয়েছে। পোস্টারে শহিদ ফয়সালকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাকে দক্ষিণ ভারতে একাধিক বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণও রয়েছে।

আরও পড়ুন: সীমান্তে রাজ্য পুলিশের অফিসারদের বছরে ৫০ রাত কাটাতে হবে, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীগুলি প্রজাতন্ত্র দিবসের আগে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত হামলার পরিকল্পনা করছে, যার লক্ষ্য এই অনুষ্ঠান উদযাপন ব্যাহত করা এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়া। জইশ-ই-মহম্মদ এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে মনে করা হচ্ছে। গোপন সূত্রে থেকে খবর মিলেছে জঙ্গিরা কাশ্মীরে একটি বড় পরিকল্পনা করেছে। সতর্ক বার্তার মধ্যে  অযোধ্যার রাম মন্দিরকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।  সূত্রের খবর, ৬ ডিসেম্বরের দিকে একটি জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছিল, যার পর নিরাপত্তা সংস্থাগুলি নজরদারি জোরদার করে। তার আগে দিল্লি বিস্ফোরণের পর জঙ্গিদের পরিকল্পনা ধাক্কা খেলেও থেমে নেই বলেই সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা সংস্থা গুলি। আরও বলা হয়েছে, অনলাইনে মৌলবাদের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে এই তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। 

 

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান