এই মুহূর্তে

মণিপুরে বিজেপির সরকার গড়ার পথ খুলতে প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন

নিজস্ব প্রতিনিধি, মণিপুর : মণিপুরে বিজেপির সরকার গড়ার পথ প্রশস্ত করার করতে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ছিল। কিন্তু মেয়াদ শেষের ৮দিন আগে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার এই শাসন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। তারপরেই বিজেপির সরকার গঠনের পথ আরও প্রশস্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা বলা হয়েছে। সাধারণ মানুষকে জানানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হওয়ার কথা। আর ওই মেয়াদ শেষের পরেই নয়া মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার কথা ইয়ামনাম খেমচাঁদ সিংহের। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজেপি বিধায়ক দলের বৈঠকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে খেমচাঁদ সিংহকে বেছে নেওয়া হয়েছে। তিনি এন বীরেন সিংহের স্থলাভিষিক্ত হচ্ছেন। কিন্তু এই বৈঠকের পরেই বুধবার মণিপুর থেকে তুলে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসন।

প্রায় তিন বছর আগে মেইতেইদের ‘তফসিলি তকমা’ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর-পূর্বের অত্যন্ত সংবেদনশীল রাজ্য মণিপুর। ২০২৩ সালের ৩ মে থেকে জাতিদাঙ্গায় জড়িয়ে পড়েছিল মেইতেই এবং কুকি জনগোষ্ঠী। গোটা রাজ্যই অশান্তির আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়। সংঘর্ষে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়ার সংখ্যা ৬০ হাজারেরও বেশি। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। বেশ কয়েকটি জায়গায় কার্যত দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।

বিজেপির কুকি জনগোষ্ঠীর বিধায়করাও তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গতবছর ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন বীরেন সিংহ। তার চার দিন বাদে ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। প্রথমে ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও পরে এর মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। গত রবিবার আচমকাই দলের বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তার পরেই জল্পনা ছড়ায় যে,  অসমের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আর বাড়াবে না মোদি সরকার। অবশেষে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন তৃণমূল নেতা খেমচাঁদ সিংহ

‘‌ফাটাফাটি খেলা’‌ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী, বেসামাল বিরোধীরা আটকে রইল সমালোচনায়

বেধড়ক মারে শ্রবণশক্তি হারিয়েছে ছাত্রী, পাষণ্ড শিক্ষককে তিন বছরের জেলের সাজা আদালতের

বেনজির ঘটনা, হাজির হয়েও লোকসভায় ভাষণ দিতে পারলেন না মোদি

অনিল অম্বানীর সংস্থার বিরুদ্ধে ইডির তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের

এসআইআর নিয়ে সোমে শুনানিতে শীর্ষ আদালতে হাজির থাকতে পারেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ