মুম্বই বিমানবন্দরের রানওয়েতে নামতে গিয়ে পিছলে গেল যাত্রীবাহী বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এক চার্টার্ড বিমানের যাত্রীরা। বৃহস্পতিবার আট যাত্রী নিয়ে মুম্বই বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে পিছলে যায় একটি বিমান। নিমেষেই আগুন ধরে যায় বিমানটিতে। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। দুর্ঘটনায় চোট পেয়েছেন বিমানের তিন যাত্রী। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণের জন্য মুম্বই বিমানবন্দর বন্ধ রাখা হয়। কীভাবে বিমানটি রানওয়ে থেকে পিছলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ (ডিজিসিএ)।

জিসিসিএ’র এক আধিকারিক জানিয়েছেন, এদিন বিকেলে বিশাখাপত্তনম থেকে ছয় যাত্রী ও দুই বিমান কর্মী সমেত মোট আট যাত্রীকে নিয়ে মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে অবতরণ করে ভিটি-ডিবিএল চার্টার্ড বিমানটি। নামার সময় সমস্যায় পড়েন পাইলট। লাগাতার বৃষ্টিতে রানওয়ের রাস্তা পিছল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক দৃশ্যমানতাও কমে এসেছিল। মাটি ছোঁয়ার পর বিকেল ঠিক ৫টা ২ মিনিটে দাঁড় করানোর সময়ে আচমকাই বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর তাতেই বিপত্তি ঘটে। রানওয়ে থেকে চাকা পিছলে যাওয়ায় বিমানটি উল্টো দিকে ঘুরে যায়। নিমিষেই বিমানটিতে আগুন ধরে যায়।

সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা। অ্যাম্বুলান্সও পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পরে বিমানটির ভিতর থেকে যাত্রী ও ক্রুদের বের করে আনা হয়। তিন যাত্রী চোট পাওয়ায় চিকি‍ৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে মুম্বই বিমানবন্দর বেশ খানিকক্ষণ বন্ধ রাখা হয়। ওই সময়ে সমস্ত বিমানের উড়ান ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।

‘যাঁরা মঞ্চে দুর্গা সাজত….’ নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক