আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাতৃত্বের স্বাদ দিতে পারলেই পুরস্কার, চক্রের মূল পাণ্ডাকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : মাতৃত্বের স্বাদ দিতে পারলেই মিলবে পুরস্কার। যে পুরুষ এই কাজ করতে পারবে, তাঁরা হয়ে যেতে পারেন লাখোপতি। এমনই প্রলোভোন দেখিয়ে সাইবার প্রতারণা চলছিল বিহারের নাওয়াদায়। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে আট জন। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্রটির নাম ছিল ‘অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব এজেন্সি’। এজেন্সি খুলে বিভিন্ন পুরুষদের প্রলোভোন দেখানো হত। যে সব পুরুষরা রাজি থাকতেন, তাঁদের ৭৯৯ টাকা দিয়ে একটি রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এজেন্সির নিয়ম অনুযায়ী, নিবন্ধিত পুরুষরা তাঁদের পছন্দমতো নারী বাছাই করতে পারবে। আগে থেকে বিভিন্ন নিঃসন্তান নারীর ছবি দেখানো হয় নিবন্ধিত পুরুষদের। ইচ্ছুক পুরুষদের কাছ থেকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে পাঁচ থেকে ২০ হাজার টাকা দাবি করা হয়। যদি কোনও পুরুষ এই কাজে সফল হয়, তাঁদের ১৩ লাখ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়। গোটা প্রক্রিয়াটিই চলত হোয়াটস অ্যাপের মাধ্যমে। যদি কোনও পুরুষ ব্যর্থ হয়, তাহলে তাঁদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়ার কথাও বলা হয়েছে। সান্ত্বনা পুরস্কার হিসাবে ৫ লাখ টাকা দেওয়া হয়।

বেশ কয়েক বছর ধরেই এই ধরনের কাজকর্ম চলছিল। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ইতিমধ্যে আট জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত মুন্না কুমার পলাতক। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িতদের কাছ থেক পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি দুটি প্রিন্টারও বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ