৯৪ বছরে প্রয়াত হোটেল শিল্পের পথিকৃ‍ৎ পিআরএস ওবেরয়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলে গেলেন দেশে হোটেল শিল্পের দিশারী তথা ওবেরয় গ্রুপের এমিরেটাস চেয়ারম্যান পৃথ্বীরাজ সিং ওবেরয়। মঙ্গলবার সকালে মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতির মৃত্যুতে শিল্পমহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯২৯ সালের ৩ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন পিআরএস ওবেরয়। তাঁর বাবা রায় বাহাদুর এম এস ওবেরয় ছিলেন ওবেরয় গোষ্ঠীর কর্ণধার। আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব-সকলের কাছেই অবশ্য পিআরএস ওবেরয় পরিচিত ছিলেন বিকি হিসাবে। দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুল থেকে স্নাতক হওয়ার পরে হোটেল ম্যানেজমেন্ট শিখতে পাড়ি জমান সুই‍ৎজারল্যান্ডে। দেশে ফিরে বাবার সঙ্গে ব্যবসায় হাত লাগান। নিজেদের মালিকাধীন হোটেলগুলিকে বিশ্বের অন্যান্য দেশের হোটেলের সমকক্ষ করে তোলার কাজে নেমে পড়েন। কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেল-সহ ভারতের বিভিন্ন শহরে ওবেরয় গোষ্ঠীর মালিকানাধীন হোটেলগুলিকে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে দিন রাত এক করে দেন। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে ওবেরয় গোষ্ঠীর হোটেলের পরিচিতি পৌঁছে দেওয়ার জন্য মরিশাস,  ইন্দোনেশিয়া, মিশর-সহ বেশ কয়েকটি দেশে ব্যবসা সম্প্রসারণ করেন তিনি। দেশে হোটেল ও পর্যটন শিল্পকে আকর্ষণীয় করতে আমৃত্যু কাজ করে গিয়েছেন।  

বাবার মৃত্যুর পরে ২০০২ সালে ওবেরয় গোষ্ঠীর মূল সংস্থা ইআইএইচ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব নেন  পিআরএস ওবেরয়। ব্যবসার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জীবদ্দশায় একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম হল পদ্মবিভূষণ।ওবেরয় গোষ্ঠীর পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কাপাসেরায় ওবেরয় গোষ্ঠীর খামারবাড়িতেই মঙ্গলবার বিকেল চারটে থেকে্ব পিআরএস ওবেরয়ের শেষকৃত্য শুরু হবে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে