আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

আনসারি ফোনে বাবাকে যখন চাকরি হারানোর কথা বললেন, তখন তাঁর বাবা আতঙ্কিত না হয়ে শান্তভাবে উত্তর দেন, 'চিন্তা করো না। এটা ভগবানের ইচ্ছা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটা সন্তানের জীবনে বাবা-মা অমূল্য সম্পদ। বাবা-মা ছাড়া পৃথিবী অন্ধকার। সন্তানের ছোট থেকে বড় হয়ে ওঠার, সমস্ত সাক্ষী হন তাঁর বাবা-মা। তাই সন্তানের মনের কথা বাবা-মা ছাড়া আরও কারও পক্ষে বোঝা অসম্ভব। হ্যাঁ, সম্প্রতি আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ ক্যাশ আনসারির সঙ্গে তাঁর বাবার এমনই এক কথোপকথন নেটপাড়ার মন জিতে নিয়েছে। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে জেপি মরগ্যানে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি চাকরি হারিয়েছেন। সংস্থাটি কর্মী ছাঁটাই করেছে। যাঁদের মধ্যে আনসারিও রয়েছেন। চাকরি খুইয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। বিদেশের মাটিতে চাকরি হারিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। আর্থিক চাপ ও মানসিক চাপ তাঁকে মুড়ে ফেলেছে। এমন অবস্থায় তিনি ভারতে থাকা তাঁর পরিবারকে কীভাবে চাকরি হারানোর খবরটা দেবেন, তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছিলেন। আর তখনই বাবার একটি বার্তা প্রযুক্তিবিদের পুরো মানসিক অবস্থা পরিবর্তন করে দিল।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আনসারি ফোনে বাবাকে যখন চাকরি হারানোর কথা বললেন, তখন তাঁর বাবা আতঙ্কিত না হয়ে শান্তভাবে উত্তর দেন, ‘চিন্তা করো না। এটা ভগবানের ইচ্ছা। হয়তো ভবিষ্যতে তোমার জীবনে আরও ভাল কিছু রয়েছে। আমার কাছে সবথেকে বড় চিন্তার বিষয় তোমার মানসিক অবস্থা। তুমি ভাল থাকো, ব্যাস আর কিছু চাই না।’ আনসারির সঙ্গে তাঁর বাবার এই কথোপকথন নেটপাড়ার মন জিতে নিয়েছে। যেখানে চাকরি হারানোর কারণে তাঁকে না বকাবকি করে, বরং ছেলেকে মানসিকভাবে ভরসা দিয়েছেন, তাঁর সাহস যুগিয়েছেন, ছেলের মনোবল বাড়িয়েছেন বাবা। ভিডিওটি শেয়ার করে আনসারি ক্যাপশনে লেখেন, ‘আমি এই ভিডিওটি শেয়ার করছি, কোনরকমের সহানুভূতি পাওয়ার জন্যে নয়, বরং যারা চাকরি হারিয়ে এমন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁদের বলতে চাই, এমন পরিস্থিতিতে একেবারেই মনোবল হারাবেন না। আপনি একা নন, মনে রাখবেন আপনার পরিবার সবসময় আপনার পাশে আছে। আমি জানি, আপনি যতই অভিজ্ঞ হন বাঁ যতই কঠোর পরিশ্রম করুন না কেন, হঠাৎ চাকরি হারানো বেদনাদায়ক। যা আপনার পরিবারের জন্যে চিন্তার বিষয়। কিন্তু কখনও বাবা-মায়ের সঙ্গে কথোপকথন আপনাকে জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারে। তাঁদের কাছে আপনার টাকা নয়, আপনার সুস্থ থাকাই বেশি গুরুত্বপূর্ণ। তাই অনুগ্রহ করে মনে রাখবেন, চাকরি থেকে বরখাস্ত হওয়া আপনার যোগ্যতার মাপকাঠি নয়। এটি একটি শিক্ষা, যা ভবিষ্যতে আপনার অগ্রগতিতে সাহায্য করবে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Kaish Ansari (@theengineerguy_)

এই ভিডিওটি লিঙ্কডিন থেকে ভাইরাল হচ্ছে। যা এখনও পর্যন্ত ৮ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভিউজ পার করেছে। অনেকেই মন্তব্য করেছেন, এরকম একজন বাবা পেয়ে ক্যাশের জীবন ধন্য হয়ে গিয়েছে। এরকম বাবা সবাই পাক। আসলে ছোট হোক বা বড়, চাকরি হারালে যে কোনও মানুষই ভেঙে পড়ে, আর্থিক চাপে সম্মুখীন হন, তাই এমন অবস্থায় কারও মনোবল না ভেঙে বরং তাঁকে সাহস যুগিয়ে তাঁর মনোবল বাড়িয়ে দেওয়া উচিৎ। যেমনটা ক্যাশের বাবা করলেন। 

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা