বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ৯ বছরের ওই চতুর্থ শ্রেণির পড়ুয়াকে খুনের ঘটনায় সাহিল খাইরেকে (২৫ বছর) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে পুনে-নাশিক সড়ক অবরোধ করে অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন গ্রামবাসী এবং মৃতার পরিজনেরা।

ঘটনাটি মহারাষ্ট্রের পুণে জেলার জুনর এলাকার পিম্পলওয়ান্ডি অঞ্চলে ঘটেছে। সূত্রের খবর, অসুস্থ থাকায় স্কুলে যায়নি মেয়েটি। দুপুরে তার বাবা-মা কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগেই অভিযুক্ত বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এর পর দেহ নিয়ে গিয়ে একটি ঝরনার কাছে গাছের নীচে ফেলে রাখে বলে পুলিশের দাবি। বাড়িতে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যেরা। আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরাও তল্লাশিতে নামেন। দীর্ঘ সময় খোঁজ না মেলায় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে এক যুবককে সাইকেলে যেতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে সাহিল সেই ব্যক্তি বলে স্বীকার করে। পরে জেরায় অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে গাছের নীচ থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল।

আরও পড়ুনঃ বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি, দ্রুত বিচার করে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে মামলাটি দ্রুত বিচার আদালতে পাঠানোর আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে প্রেম করছেন গোবিন্দা! গুজব উঠতেই আদালতে ছুটলেন স্ত্রী সুনীতা

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’