কার্গিল যুদ্ধে লড়া সেনা জওয়ানের ভাইয়ের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইল মহারাষ্ট্রের পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: কার্গিল যুদ্ধে দেশের সার্বভোমত্ব রক্ষার জন্য প্রাণ বাজি রেখে লড়াই করেছিলেন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা হাকিমুদ্দিন শেখ। এবার শুধু মুসলিম হওয়ার অপরাধে পুণেতে তাঁর ভাই ইরশাদ শেখের বাড়িতে চড়াও হয়ে মহারাষ্ট্র পুলিশ ও হিন্দুত্ববাদীরা ভারতীয় হওয়ার প্রমাণপত্র দেখতে চাইলেন। শুধু তাই নয়, ভোটার ও আধার কার্ড দেখালেও তা প্রমাণ হিসাবে মানতে রাজি হয়নি তথাকথিত হিন্দুত্ববাদীরা। এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ইরশাদ শেখকে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুণে ফুলিশ থুড়ি পুলিশের বিরুদ্ধে। যদিও ওই হুমকি দেওয়া এবং ইরশাদের বাড়িতে উচ্ছ্বৃঙ্খল জনতার চড়াও হওয়ার বিষয়টি মানতে চাননি পুলিশের ডেপুটি কমিশনার সময় মুণ্ডে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে গত শনিবার (২৬ জুলাই) ইরশাদের বাড়িতে চড়াও হয় একটি উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্যরা। তাদের সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশ। চড়াও হওয়া মবদের প্রত্যেকের মুখ ছিল ঢাকা। বাড়িতে হানা দিয়ে ইরশাদকে বাংলাদেশি নাগরিক হিসাবে অভিযুক্ত করে ভারতীয় হওয়ার প্রমাণ দেখতে চান। শুধু ইরশাদ নয় বাড়ির মহিলা ও শিশুদেরও ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ দেখাতে বলেন। উত্তেজিত জনতাকে ইরশাদ বোঝানোর চেষ্টা করেন, তার পরিবার ৬০ বছর ধরে এই পাড়ার (চন্দননগরের) বাসিন্দা এবং তার বড় ভাই এবং দুই কাকা সেনাবাহিনীতে চাকরি করেছেন। বড় ভাই হাকিমউদ্দিন শেখ ২০০০ সালে ইঞ্জিনিয়ার্স কর্পসে হাবিলদার হিসেবে অবসর গ্রহণ করেন এবং পাকিস্তানের সাথে ১৯৭১ সালের যুদ্ধে এক কাকা আহত হন এবং বীরত্বের পদক পান। আরেক কাকা ১৯৬৫ সালের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৪০০ বছর ধরে ভারতে বসবাস করছেন।’

নিজেদের ভারতীয় হিসাবে প্রমাণ করার জন্য আধার কার্ডও দেখান ইরশাদ। যদিও উত্তেজিত জনতা ওই প্রমাণ মানতে চায়নি। আধার কার্ডকে ভুয়ো বলে জানায়। ওই দলের সঙ্গে থাকা দুই পুলিশ কর্মীও তাদের সুরে সুর মিলিয়ে পরের দিন স্থানীয় থানায় নাগরিকত্বের নথি সহ হাজির হওয়ার নির্দেশ দেন। পরের দিন আধার কার্ড সহ অন্যান্য নথি নিয়ে থানায় যান ইরশাদ। তাদের প্রায় দু’ঘন্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত আধার কার্ড আসল বলে স্বীকার করে পুলিশ আধিকারিকরা এ বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেন। ওই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও পুলিশের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। ফলে খানিকটা ভয়ে দিন কাটছে ইরশাদ ও তার পরিবারের সদস্যদের।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর