অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে দিয়েছিল সেনার তথ্য, পঞ্জাব থেকে গ্রেফতার পাক চর

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: পঞ্জাব থেকে গ্রেফতার করা হল পাকিস্তানি গুপ্তচরকে। তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও শীর্ষ খালিস্তানি সন্ত্রাসী গোপাল সিং চাওলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ওই গুপ্তচরকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তি বছরের পর বছর ধরে সীমান্তের ওপারে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করত। এর মধ্যে অপারেশন সিঁদুরও রয়েছে।

আধিকারিকরা  জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম গগনদীপ সিং। সে সেনা মোতায়েনের বিবরণ এবং কৌশলগত অবস্থান সহ দেশের সংবেদনশীল গোপন তথ্য প্রদান করত  আইএসআইকে। পঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গগনদীপ সিং গত পাঁচ বছর ধরে পাকিস্তানি মদতপুষ্ট খালিস্তানি সমর্থক গোপাল সিং চাওলার সঙ্গে যোগাযোগ রেখেছিল। গোপালের মাধ্যমেই গগনদীপের আইএসআইয়ের সঙ্গে পরিচয় হয়। পিআইও (Pakistani Intelligence Operatives )-এর কাছ থেকে তথ্য প্রদানের বিনিময়ে টাকা পেতো সে।

পুলিশ সূত্রে খবর গগনদীপের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই ফোনের মাধ্যমেই পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তথ্য বিনিময় করত সে। গগণদীপের ২০ জনেরও বেশি আইএসআই আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল। ডিজিপি জানিয়েছেন, অন্যান্য যোগসূত্র খুঁজে বের করতে এবং এই গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের সম্পূর্ণ পরিধি প্রতিষ্ঠার জন্য পুঙ্খানুপুঙ্খ আর্থিক ও প্রযুক্তিগত তদন্ত চলছে।

ভারত থেকে বিগত কয়েক দিনে একাধিক পাক গুপ্তচরকে গ্রেফতার করেছে এনআইএ, আইবি আধিকারিকরা। সবার প্রথমে এই জালে ধরা পড়ে জ্যোতি মালহোত্রা। ‘ট্রাভেল উইথ জো’ খ্যাত জ্যোতি একাধিকবার পাকিস্তানে গিয়েছিল, সেখানকার আইএসআই  হ্যান্ডল্যারকে বিয়ে করতে চেয়েছিল।  ভারত সম্পর্কিত বহু গোপন তথ্য অর্থের বিনিময়ে সে পাক আধিকারিকদের দিয়েছিল।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ